News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ
Image

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তিপরা মথার কর্মীরা বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে। ওই সংঘর্ষের জেরে সিপাহিজলা জেলার পুলিশ সুপার (এসপি) বিজয় দেববর্মা সহ একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন।

জানা যায়, আজ তিপরা মথার সমর্থকরা বৃহৎ সংখ্যায় জড়ো হয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসেন। অভিযোগ, এর আগে বিজেপি কর্মীরা মথার সমর্থকদের বাধা দেয় ও হুমকি দেয়, যার জেরেই উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মথার সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরই চড়াও হয়। এই হামলায় এসপি বিজয় দেববর্মা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।

খবর পেয়ে সিপাহিজলা জেলার জেলাশাসক (ডিএম) ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল ঘটনাস্থলে রওনা দেন। তিনি বলেন, একদল জনগণ লম্প্রাইকামিতে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করেছিল। কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন বলে শুনেছি, তবে গুলিচালনার বিষয়ে নিশ্চিত নই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Releated Posts

২০ জুন ত্রিপুরা সফরে আসছেন এনডিডিবি-র চেয়ারম্যান ড. মীনেশ সি. শাহ, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১২ জুন : আগামী ২০ জুন ত্রিপুরা সফরে আসছেন ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top