News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার
Image

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার কর্মসূচি সংগঠিত হয়। শুক্রবার বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত সেনাপতি পাড়ায় বাড়ি-বাড়ি গিয়ে প্রচার চালান দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

এই প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভার বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, জেলা কমিটির সদস্য দিলীপ দাসসহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

প্রচারের সময় তারা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান। পাশাপাশি, উন্নয়ন ও জনস্বার্থমূলক বিভিন্ন বিষয় তুলে ধরে ভোটারদের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন নেতৃবৃন্দ। প্রচারের শেষ দিনে এই বাড়ি-বাড়ি যোগাযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।

Releated Posts

নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…

ByByReshmi Debnath May 30, 2026

আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…

ByByReshmi Debnath May 30, 2026

বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…

ByByReshmi Debnath May 30, 2026

আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top