News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা
Image

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তিপরা মথার কর্মীরা বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে। তাতেই দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ওই সংঘর্ষের জেরে সিপাহিজলা জেলার পুলিশ সুপার(এসপি) বিজয় দেববর্মা সহ একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে আহত হয়েছেন মথার কর্মী সমর্থকগণও। জানা গেছে, এই সংঘর্ষে গুলিকাণ্ডে বিজয় দেববর্মা নামে একজন মথা কর্মী  আহত হয়েছেন। তিনি জিবি হাসপাতালের চিকিৎসাধীন। উনার পায়ে একটি গুলি লেগেছে বলে খবর।

জানা যায়, আজ তিপরা মথার সমর্থকরা বৃহৎ সংখ্যায় জড়ো হয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসেন। অভিযোগ, এর আগে বিজেপি কর্মীরা মথার সমর্থকদের বাধা দেয় ও হুমকি দেয়, যার জেরেই উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মথার সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরই চড়াও হয়। এই হামলায় এসপি বিজয় দেববর্মা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এদিকে দুই দলের সংঘর্ষে ভেঙে ফেলা হয় একাধিক গাড়ি, চলে গুলিও। যাতে মথার এক কর্মী আহত হয়েছেন। টাকারজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মথার একাধিক কর্মী।
এদিকে টাকারজলা হাসপাতালে মথার কর্মীদের দেখতে যান গোলাঘাটির বিধায়ক মানব দেব্বর্মা।

এখানেই শেষ নয়, রাতে টাকারজলা থানার সামনে তিপ্রা মথার কর্মীরা  বিক্ষোভ দেখাতে থাকেন। থানা ঘেরাও করে সরব হন মথা কর্মীরা। অভিযোগ তাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি। এমনকি গুলিবিদ্ধ হয়েছেন তাদের দলের কর্মী। এই অভিযোগ এনে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তিপ্রা মথা সমর্থকরা। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top