News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক
Image

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজার কমিটির উদ্যোগে ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন সন্দেহভাজন ড্রাগস কারবারিকে আটক করা
হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে নেশাজাত দ্রব্যের ব্যবসা চলছিল। এতে করে এলাকার কিশোর ও যুব সমাজের একাংশ ক্রমশ এই নেশার কবলে পড়ছিল বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করেন। অভিযানের সময় আটক ছয়জনকে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বাজার কমিটির কনভেনার শ্যামল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বহু বছর ধরে এলাকায় ড্রাগস কারবার চলছিল। এমনকি অল্পবয়সী ছেলেরাও এই নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ এলাকায় নেশা বিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top