News Flash

  • Home
  • প্রধান খবর
  • Theft took place at a grocery store : নৈশ কালীন কার্ফু চলাকালীন অবস্থায় মুদি দোকানে চুরির ঘটনা কমলপুর শহরে
Image

Theft took place at a grocery store : নৈশ কালীন কার্ফু চলাকালীন অবস্থায় মুদি দোকানে চুরির ঘটনা কমলপুর শহরে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২সেপ্টেম্বর।। আবারও নৈশ কালীন কার্ফু চলাকালীন অবস্থায় মুদি দোকানে চুরির ঘটনা ঘটলো কমলপুর শহরে। গত কয়েক মাসে পরপর বেশ কয়েকটি চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বুধবার গভীর রাতে কমলপুর শহরের বালিগাঁও রোডে আদালত কোয়াটার সংলগ্ন ও থানা থেকে ঢিল ছুড়া দূরত্বে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।

চোরেরা মুদি দোকানের মালিক সমর পালের দোকানের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে দেড় লাখ টাকার সিগারেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চোরেরা পাশের প্রসেনজিৎ দেবের টায়ার, মোবিল দোকানে দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে বেশ কিছু জিনিষ পত্র চুরি করে নিয়ে যায়। নৈশ কার্ফু চলাকালীন চোরেরা নির্দিধায় চুরি করে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলে। ।কমলপুর শহর ও পার্শ্ববর্তী এলাকা গুলিতে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের চুরির ঘটনা পরপর বৃদ্ধি পেয়ে চলেছে বলেও অভিযোগ উঠেছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top