News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতার পর এই প্রথম করারোপ, সংবাদপত্রের উপর আঘাত, কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগল টিএনএস
Image

স্বাধীনতার পর এই প্রথম করারোপ, সংবাদপত্রের উপর আঘাত, কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগল টিএনএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ শাসক হিসেবে সিপিএম এবং বিজেপি’র মধ্যে কোন ফারাক নেই৷ সংবাদপত্রের বিজ্ঞাপন নীতি নিয়ে এইভাবেই তোপ দাগল ত্রিপুরা নিউজপেপার সোসাইটি(টিএনএস)৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সোসাইটি সংবাদপত্রের উপর নতুন করারোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে৷ সাথে সংবাদপত্রের উপর জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছে৷ সোসাইটির বক্তব্য, অভিন্ন কর চালু হলে দেশবাসী নয়, আমাদের যাঁরা শাসন করছেন তাঁরা লাভবান হবেন৷
এদিন সোসাইটির চেয়ারম্যান সুবল দে বলেন, স্বাধীনতার পর এই প্রথম সংবাদপত্রে করারোপ করা হয়েছে৷ জিএসটি চালু হলে নিউজপ্রিন্টের উপর ৫ শতাংশ কর গুনতে হবে পত্রিকার মালিকদের৷ সাথে নিউজপ্রিন্ট পরিবহনে ১৮ শতাংশ কর দিতে হবে৷ শুধু তাই নয়, বিজ্ঞাপনের উপর ১২ শতাংশ কর দিতে হবে৷ তাঁর মতে, জিএসটি চালু হলে প্রতিটি সংবাদপত্রের অন্তত ৩০ শতাংশ খরচ বেড়ে যাবে৷ তিনি বলেন, অতীতে নিউজপ্রিন্টের উপর ভর্তূকী দেওয়া হতো৷ সেই ভর্তূকী তুলে দেওয়া হয়েছে অনেকদিন আগেই৷ উল্টে এখন নতুন কর বসানো হয়েছে৷ তিনি বলেন, সংবাদপত্র যারা বিক্রি করেন তাঁদের উপরও চাপ পড়বে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, অভিন্ন কর চালু হলে দেশবাসী নয়, আমাদের যাঁরা শাসন করছেন তাঁরা লাভবান হবেন৷
এদিকে, সোসাইটির কনভেনার অরুন নাথ বলেন, সংবাদপত্রের স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকারের ন্যায় রাজ্য সরকারেরও একই ভূমিকা৷ বিজ্ঞাপন নীতি মেনে ন্যায্য পাওনাও মিলছে না৷ তিনি বলেন, ডিসপ্লে বিজ্ঞাপন সমস্ত সংবাদপত্রে সমানভাবে বন্টন করা হয় না৷ এনিয়ে হাইকোর্টে মামলা হয়৷ তাতে, হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ডিসপ্লে বিজ্ঞাপন সমানভাবে সমস্ত সংবাদপত্রে বন্টন করার জন্য৷ অথচ রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না৷ শ্রীনাথ বলেন, সারা দেশের সাথে ত্রিপুরার বিজ্ঞাপন নীতি ভিন্ন৷ ফলে, এরাজ্যের অধিকাংশ সংবাদপত্র ক্ষতির সম্মুখীন হচ্ছে৷ রাজ্যের সংবাদপত্রের তুলনায় অনেক বেশি টাকার বিজ্ঞাপন বহিরাজ্যের সংবাদপত্রগুলিকে দেওয়া হচ্ছে৷ এনিয়ে সোসাইটির চেয়ারম্যান শ্রীদে বলেন, শাসক হিসেবে সিপিএম এবং বিজেপি’র মধ্যে ফারাক নেই৷ শ্রীনাথ বলেন, রাজ্যের বিজ্ঞাপন নীতি নিয়ে খুব শীঘ্রই তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহার সাথে দেখা করে বিভিন্ন দাবির প্রেক্ষিতে মেমোরেন্ডাম তাঁর কাছে জমা দেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top