News Flash

  • Home
  • Uncategorized
  • সিট্যুভুক্ত যান চালকদের গুন্ডামী ট্রাফিক পুলিশকে পিটিয়ে ঘায়েল
Image

সিট্যুভুক্ত যান চালকদের গুন্ডামী ট্রাফিক পুলিশকে পিটিয়ে ঘায়েল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ সিট্যুর দাদাগিড়িতে উত্তপ্ত নাগেরজলা৷ সাতসকালে  ট্রাফিক বনাম সিট্যু সমর্থিতদের মারমুখী সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দূরপাল্লার গাড়ি চলাচল ৩০ মিনিট বন্ধ থাকে৷ দফায় দফায় সংঘর্ষ বাধছে ট্রাফিকের সঙ্গে যান চালকদের৷ মঙ্গলবার আচমকা রণক্ষেত্রে পরিনত হয় ব্যস্ততম নাগেরজলা৷ স্থানীয় ব্যবসায়ীরা দোকানের ঝাপ নামিয়ে ফেলেন৷ জনৈক ট্রাফিক কর্তা গাড়ি চেকিংয়ের নাম করে টিআর০১সি-২৬৯৭ নম্বরের টাটা ম্যাজিক গাড়ির চালক সুজিত রায়কে হেনস্থা করা নিয়ে বচসার সৃষ্টি হয়েছিল৷ ট্রাফিক বিশ্রামগারে আটকে রাখার চেষ্টায় বেকে বসে সিট্যুর দাদারা৷ জনা পঞ্চাশ কর্মী একযোগে ট্রাফিক পোস্টে হামলা চালায়৷ ব্যারিকেট ভেঙ্গে প্রতাপ দেখিয়ে সহকর্মীকে তোলে নিয়ে যায়৷ ট্রাফিক কর্মীরা বাধা দিলে প্রতিহিংসা মূলক আক্রমণ সংগঠিত করেছে বলে অভিযোগে উত্তাল হয়ে উঠে পরিস্থিতি৷ উল্লেখ্য, দিন কয়েক পরপর ট্রাফিক পুলিশের সঙ্গে সিট্যুর মোটর শ্রমিকদের সংঘর্ষ সৃষ্টি হচ্ছে৷ বিগত দিনে নাগেরজলায় ট্রাফিকের সঙ্গে বহুবার দক্ষযজ্ঞ হয়ে গিয়েছে৷ অভিযোগ, লাল বাড়ির প্রতাপ দেখিয়ে আইন হাতে তোলে নিতে কোন কুন্ঠাবোধ নেই সিট্যু সমর্থিতদের৷ বেধরক পিটিয়ে ট্রাফিক কর্মীকে হাতের সুখ মিটিয়েছে সিট্যু সমর্থিত মোটর শ্রমিকরা৷ ঘটনার খবর পেয়ে ট্রাফিক দপ্তরের পদস্থ অফিসাররা ছুটে গিয়ে আহত কর্মীকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ জামিন আযোগ্য ধারায় পশ্চিম থানায় আক্রমনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পদস্থ অফিসার৷ প্রয়াস কর্মসূচী করে যানবাহন চালকদের সচেতনতা করার প্রয়াসই বিফলে যাচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top