নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত এবং নীতির লড়াই| ৱুধবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এদিনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিরোধীদের পছন্দের প্রার্থী মীরা কুমার| এরপরই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত, নীতি এবং সত্যের লড়াই| আমরা লড়াই করবই|’
ৱুধবার শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ও বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন মীরা কুমার| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারের একপাশে বসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও অপর পাশে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি-র শরদ পওয়ার এবং সিপিআই-এম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রমুখরা| চলতি মাসের ৩০ তারিখ, গুজরাটের সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করবেন মীরা কুমার|
উল্লেখ্য, গত ২৩ জুন এনডিএ সরকারের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রামনাথ কোবিন্দ| মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কোবিন্দ বলেছিলেন, ‘আমার মতে, রাষ্ট্রপতি পদ সমস্ত রাজনীতির উর্ধ্বে থাকা উচিত…| আমি রাষ্ট্রপতি পদের মর্যাদা বজায় রাখার চেষ্টা করবো|’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই| তার তিনদিন পর, ২০ জুলাই ফল ঘোষণা|
রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত এবং নীতির লড়াই : সোনিয়া গান্ধী
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















