News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত এবং নীতির লড়াই : সোনিয়া গান্ধী
Image

রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত এবং নীতির লড়াই : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত এবং নীতির লড়াই| ৱুধবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এদিনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিরোধীদের পছন্দের প্রার্থী মীরা কুমার| এরপরই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচন হল মতাদর্শগত, নীতি এবং সত্যের লড়াই| আমরা লড়াই করবই|’
ৱুধবার শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ও বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন মীরা কুমার| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারের একপাশে বসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও অপর পাশে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি-র শরদ পওয়ার এবং সিপিআই-এম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রমুখরা| চলতি মাসের ৩০ তারিখ, গুজরাটের সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করবেন মীরা কুমার|
উল্লেখ্য, গত ২৩ জুন এনডিএ সরকারের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রামনাথ কোবিন্দ| মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কোবিন্দ বলেছিলেন, ‘আমার মতে, রাষ্ট্রপতি পদ সমস্ত রাজনীতির উর্ধ্বে থাকা উচিত…| আমি রাষ্ট্রপতি পদের মর‌্যাদা বজায় রাখার চেষ্টা করবো|’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই| তার তিনদিন পর, ২০ জুলাই ফল ঘোষণা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top