News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বিএড/ডিএড নেই ৪৬১২ জন চাকুরীচ্যুত অস্নাতক শিক্ষকের
Image

উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বিএড/ডিএড নেই ৪৬১২ জন চাকুরীচ্যুত অস্নাতক শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থার নগ্ণ চিত্র তথ্য সহকারে তুলে ধরলেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন৷ শুধু তাই নয়, ১০৩২৩ জন শিক্ষক যাদের চাকুরীচ্যুতি হয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রেও যোগ্যতার বালাই নেই৷ তিনি তথ্য জানার অধিকারের মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ করে জানতে পেরেছেন রাজ্য সরকার ১০৩২৩ জন শিক্ষকের মধ্যে ৪ হাজার ৬১২ জন অস্নাতক৷ এই অস্নাতক শিক্ষকদের মধ্যে ৩ হাজার ১৬৫ জন মাধ্যমিক পাশ৷ ১৪৪৭ জন অস্নাতক শিক্ষক রয়েছেন যারা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ৷ অস্নাতক শিক্ষক পদে ৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন যারা উচ্চমাধ্যমিক পাশ এবং ৫০ শতাংশ নম্বর রয়েছে৷ ১০৩২৩ জন শিক্ষকের মধ্যে ১ হাজার ৩৭৯ জন অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে যারা উচ্চমাধ্যমিক পাশ কিন্তু তাদের প্রাপ্ত নম্বর ৫০ শতাংশের নিচে৷ এর মধ্যে অসংরক্ষিত ৭৮৭ জন, তপঃ উপজাতি ৩৯৭ জন এবং তপঃ জাতি ১৯৬ জন৷ এদিকে, প্রাপ্ত তথ্যের কথা উল্লেখ করে সুদীপ রায় বর্মন জানিয়েছেন ১০৩২৩ জন শিক্ষকের মধ্যে একজনও শিক্ষক নেই যারা ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন এবং বিএড/ডিএড কোর্স রয়েছে৷ এই তথ্য উল্লেখ করে সুদীপ রায় বর্মন জানিয়েছেন, রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা৷ি তিনি অভিযোগ করেছেন এই বেহাল শিক্ষার কারণে রাজ্যের ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন৷
এদিনে সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গক্রমে রাজ্যে চিটফান্ড কেলেংকারী নিয়ে সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ দাবী করেছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top