News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই ও খয়েরপুরে বিস্তর নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার দূর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক
Image

খোয়াই ও খয়েরপুরে বিস্তর নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার দূর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/ আগরতলা, ২৫ জুন৷৷ রাজ্যে নেশা সামগ্রীর ব্যাপক চোরাচালন ঘটছে৷ সীমান্তের ওপারে নেশা

খয়েরপুরে বাইপাস রোডে ফেন্সিডিল বোঝাই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

সামগ্রীর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে৷ বাংলাদেশের চাহিদার কথা মাথায় রেখে পাচারকারীরা রমরমা চালিয়ে যাচ্ছে নেশা সামগ্রীর চোরাচালন৷ চুড়াইবাড়ি সেল টেক্স গেইট দিয়ে এইসব নেশা সামগ্রী প্রতিদিন ট্রাক ও অন্যান্য গাড়ি বোঝাই হয়ে রাজ্যে প্রবেশ করছে৷ আর তা পরে গোপনে সীমান্ত এলাকাগুলিতে চোরাচালান করা হচ্ছে৷
বিএসএফের জওয়ানদের কাছে গোপন সূত্রে সংবাদ ছিল যে ঐ ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমানে নেশা সামগ্রী মজুত রয়েছে পাচারের জন্য৷ সেই মোতাবেক জওয়ানরা এদিন দুপুরে রাহুল মিয়ার বাড়িতে অভিযান চালায়৷ তল্লাসীতে মিলেছে ফেন্সিডিল, কোরেক্স ও বিলেতি মদ৷ উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য সাত লক্ষ টাকা৷ এদিকে, বিএসএফ যখন অভিযান চালায় তখন বাড়ির মালিক রাহুল মিয়া পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ বিএসএফের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট মানস রঞ্জন পান্ডে জানান, আগামীদিনেও এই ধরনের অভিযান জারী থাকবে৷ বিস্তর পরিমানে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনার খবর জানাজানি হতেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে দূর্ঘটনাগ্রস্থ ফেন্সিডিল বোঝাই গাড়ি৷ ঘটনাটি ঘটেছে বাইপাস রোডে সোমবার দুপুরে৷ পুলিশ কিছু ফেন্সিডিল উদ্ধার করেছে৷ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে৷ বোধজংনগর থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ সংবাদে প্রকাশ, এদিন দুপুরে টিআর-০১-ওয়াই- ০২০৭ নম্বরের একটি অল্টো কার খয়েরপুর থেকে বাইপাস হয়ে আমতলীর দিকে যাচ্ছিল৷ গাড়িটিতে ফেন্সিডিল রয়েছে বলে পুলিশের কাছে খবর যায়৷ সেই মোতাবেক বোধজংনগর থানার পুলিশ আগে থেকেই খয়েরপুরে অবস্থান করছিল৷ গাড়িটি খয়েরপুর থেকে বাইপাস রোডে উঠতেই পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে৷ গাড়ির চালক লিটন মিয়া পুলিশের ধাওয়ায় রীতিমতো হতচকিত হয়ে গাড়িটিকে বেলাইন করে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগায়৷ তৎক্ষনাৎ এলাকার লোকজন গাড়িটিকে আটক করে এবং চলককে ঘেরাও করে রাখেন৷ সেখানে পৌঁছে পুলিশ৷ গাড়িতে তল্লাসী চালিয়ে পুলিশ ৩০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগেই স্থানীয় কিছু উশৃঙ্খল যুবক কিছু ফেন্সিডিল হাতিয়ে নিয়ে যায়৷ পুলিশ গাড়ির চালক লিটন মিয়াকে আটক করেছে৷ তার বাড়ি সোনামুড়ার বেজিমারায়৷ ধৃত লিটন মিয়া জানিয়েছে এই ফেন্সিডিল সোনামুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল৷ সেখান থেকে বাংলাদেশে পাচার করা হতো৷ বোধজংনগর থানার পুলিশ এই সম্পর্কে একটি মামলা নিয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে চালক লিটন মিয়াকে৷
খোয়াইয়ের উত্তর দুর্গানগরের বাসিন্দা রাহুল মিয়ার বাড়ির ঘর এবং পুকুর থেকে সাত লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ ৪৮ নম্বর ব্যাটেলিয়ান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top