ৱুয়েন্স আইরেস, ২৭ জুন (হি.স.) : বিয়ে করছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি | শৈশবের বন্ধু, যৌবনের বান্ধবী অ্যান্তোনেলা রোকুজ়োকে এবার স্ত্রী রূপে মর্যাদা দেবেন| রোজ়ারিওতে সিটি সেন্টার ক্যাসিনো কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে মেসির বিয়ের অনুষ্ঠান| তাঁর বিয়ে উপলক্ষে রোজ়ারিও সিটির নিরাপত্তাও বাড়াতে হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে|
মেসির বিয়েতে উপস্থিত থাকবেন বিশ্বসেরা ফুটবল তারকারা| থাকবেন আন্তর্জাতিক সেলিব্রেটিরাও| মোট ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন মেসির বিয়েতে| সূত্রের খবর, বার্সেলোনার প্রত্যেক সদস্য এই অনুষ্ঠানে আসছেন| আসতে পারেন দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো আর্মান্দো মারাদোনা | তাই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে| তাঁর বিয়ে উপলক্ষে রোজ়ারিও সিটির নিরাপত্তাও বাড়াতে হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে| এই গোটা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২০০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী| আর্জেন্টিনার প্রাক্তন সেনা অফিসারের নির্দেশে কাজ করবে এই নিরাপত্তাকর্মীরা|
তবে এই প্রস্তুতির মেধ্যই এক আর্জেন্টাইন টিভি স্টেশনের মাধ্যমে ফাঁস হয়ে গেল তবে মেসি বিয়ের মেনু কার্ড| মেনুকার্ড অনুযায়ী, অতিথিদের জন্য থাকবে চিজ় কোল্ড মিট, ব্রেড, স্যালাড| এছাড়াও থাকছে চিকেন চপ ও ভেড়ার মাংসের একাধিক ডিশ| অতিথিদের জন্য থাকছে স্পাইসি সসেজ ও আর্জেন্টাইন স্টিক| নিরামিশাষীদের জন্য থাকছে সুসি স্টেশন| সেখানেও একাধিক ডিশ থাকতে চলেছে|
বিয়ে করছেন মেসি, বাড়ােনা হয়েছে রোজ়ারিও সিটির নিরাপত্তা
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















