News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে করছেন মেসি, বাড়ােনা হয়েছে রোজ়ারিও সিটির নিরাপত্তা
Image

বিয়ে করছেন মেসি, বাড়ােনা হয়েছে রোজ়ারিও সিটির নিরাপত্তা

ৱুয়েন্স আইরেস, ২৭ জুন (হি.স.) : বিয়ে করছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি | শৈশবের বন্ধু, যৌবনের বান্ধবী অ্যান্তোনেলা রোকুজ়োকে এবার স্ত্রী রূপে মর‌্যাদা দেবেন| রোজ়ারিওতে সিটি সেন্টার ক্যাসিনো কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে মেসির বিয়ের অনুষ্ঠান| তাঁর বিয়ে উপলক্ষে রোজ়ারিও সিটির নিরাপত্তাও বাড়াতে হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে|
মেসির বিয়েতে উপস্থিত থাকবেন বিশ্বসেরা ফুটবল তারকারা| থাকবেন আন্তর্জাতিক সেলিব্রেটিরাও| মোট ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন মেসির বিয়েতে| সূত্রের খবর, বার্সেলোনার প্রত্যেক সদস্য এই অনুষ্ঠানে আসছেন| আসতে পারেন দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো আর্মান্দো মারাদোনা | তাই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে| তাঁর বিয়ে উপলক্ষে রোজ়ারিও সিটির নিরাপত্তাও বাড়াতে হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে| এই গোটা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২০০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী| আর্জেন্টিনার প্রাক্তন সেনা অফিসারের নির্দেশে কাজ করবে এই নিরাপত্তাকর্মীরা|
তবে এই প্রস্তুতির মেধ্যই এক আর্জেন্টাইন টিভি স্টেশনের মাধ্যমে ফাঁস হয়ে গেল তবে মেসি বিয়ের মেনু কার্ড| মেনুকার্ড অনুযায়ী, অতিথিদের জন্য থাকবে চিজ় কোল্ড মিট, ব্রেড, স্যালাড| এছাড়াও থাকছে চিকেন চপ ও ভেড়ার মাংসের একাধিক ডিশ| অতিথিদের জন্য থাকছে স্পাইসি সসেজ ও আর্জেন্টাইন স্টিক| নিরামিশাষীদের জন্য থাকছে সুসি স্টেশন| সেখানেও একাধিক ডিশ থাকতে চলেছে|

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top