News Flash

  • Home
  • Uncategorized
  • রইস্যাবাড়িতে আত্মঘাতী প্রেমিক যুগল, চাঞ্চল্য
Image

রইস্যাবাড়িতে আত্মঘাতী প্রেমিক যুগল, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রবিবার ভোর পাঁচটা নাগাদ বিষপানে প্রেমিক যুগল আত্মঘাতী৷ ঘটনা গন্ডাছলা মহকুমার রইস্যাবাড়ি থানার অন্তর্গত নারিকেলকুঞ্জ এডিসি ভিলেজের বিজয় পাড়ায়৷ যুবতী পরিবারের লোকজন ভোরে দেখতে পান বিছানা খালি৷ সঙ্গে সঙ্গে খঁুজাখুঁুজি শুরু হলে পার্শ্ববর্তী এলাকার জমিতে তাদেরকে দেখতে পান৷ দুই জনই মাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে দুই জনকেই গন্ডাছড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ রইস্যাবাড়ি থানার পুলিশ এই জোড়া আত্মহত্যার তদন্ত শুরু করছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানালেন রইস্যাবাড়ি থানার ওসি৷ তাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, কেন তারা আত্মহত্যা করেছে এই নিয়ে চলছে এলাকায় জল্পনা৷ একটি সূত্রে জানা গিয়েছে ঐ প্রেমিক যুগলের সম্পর্কের বিষয়ে পরিবারের লোকজনের আপত্তি ছিল৷ তাই হয়ত আত্মহত্যা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top