News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা
Image

কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা

আগরতলা, ২৫ জুলাই: কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে এক অটোচালককে ধাওয়া করে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আটক অটোচালকের নাম রতন দাস। তাঁর বাড়ি আমতলী থানার অন্তর্গত বিবেকনগর এলাকায়। আটক অটোর নম্বর টিআর০১ই৪৪৯৩।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে রতন দাসের অটোটি মধুপুর হয়ে আগরতলা রেলস্টেশনের দিকে যাচ্ছিল বলে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর ছিল। অভিযোগ, কোনাবন এলাকায় বিএসএফ জওয়ানরা অটোটি থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এরপর বিএসএফ প্রায় আট থেকে দশ কিলোমিটার ধাওয়া করে মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় অটোটি আটক করে।

অভিযোগ, বিএসএফ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অটো থেকে ওই দুই রোহিঙ্গা পালিয়ে যায় বা তাদের সরিয়ে দেওয়া হয়। পরে বিএসএফ অটোচালককে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় তাকে মারধর করা হয়। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রতন দাসকে বিএসএফের কাছ থেকে উদ্ধার করে অটোসহ থানায় নিয়ে যায়।

ঘটনার পর মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে এবং কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর মধুপুর হাসপাতাল চৌমুহনী সংলগ্ন জঙ্গল ও আশপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হলেও অভিযুক্ত দুই রোহিঙ্গার কোনো সন্ধান মেলেনি।

এদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, রাধানগর, কোনাবন ও হরিহরদুলা সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই চোরাই মোটরসাইকেল ও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে আসছে। তাঁদের দাবি, কিছু দালালচক্রের মাধ্যমে এসব কর্মকাণ্ড সংঘটিত হলেও বিষয়টি রোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

Leave a Reply

Scroll to Top