News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বিদ্যালয়, রাইস মিল, পাম অয়েল গাছের বাগান পরিদর্শনে রাজ্যপাল
Image

ধর্মনগরে বিদ্যালয়, রাইস মিল, পাম অয়েল গাছের বাগান পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে উপ্তাখালি এসবি স্কুল, এগ্রোট্যাক মর্ডান রাইস মিল, পাম অয়েল গাছের বাগান, একটি শূকর পালন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি স্থানীয় কৃষক এবং এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন।

ধর্মনগর সফরের দ্বিতীয় দিনে আজ রাজ্যপাল প্রথমে পুরনো জেল প্রাঙ্গনে জেল ক্যাফে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের জেলখানাটির মূল কাঠামো ও বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে সংরক্ষণ করার পরামর্শ দেন। এরপর রাজ্যপাল যুবরাজনগর ব্লকে উপ্তাখালি এসবি স্কুল পরিদর্শন করেন। সেখানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসী রাজ্যপালকে স্বাগত জানান। বিদ্যালয় সংলগ্ন প্রবীণ বন-এর রাজ্যপাল একটি চারা গাছ রোপন করেন। রাজপাল ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছে পঠন-পাঠনের বিষয়ে খোঁজ খবর নেন। তিনি ছাত্রছাত্রীদের আরও ভালকরে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন। গ্রামগুলিকে মাদকাশক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য এলাকাবসীর প্রতি তিনি আহ্বান জানান। রাজ্যপাল স্থানীয় কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। এই এলাকায় বিভিন্ন ফসল উৎপাদনের বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ খবর নেন।

এরপর রাজ্যপাল এই ব্লকের শ্রীপুর গ্রামপঞ্চায়েতে অবস্থিত এগ্রোট্যাক মর্ডান রাইস মিল পরিদর্শন করেন। তিনি ধান থেকে চাল উৎপাদনের পদ্ধতি সম্পর্কে এবং চাল-এর স্থানীয় চাহিদা সম্পর্কে অবগত হন। রাজ্যপাল শ্রীপুর গ্রামপঞ্চায়েতেই অরূপ দাসের পাম অয়েল গাছের বাগান পরিদর্শন করেন। এই সময়ে কৃষি দপ্তরের আধিকারিকগণও উপস্থিত ছিলেন। রাজ্যপাল আশা প্রকাশ করেন ত্রিপুরা অয়েল পাম উৎপাদনে ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। রাজ্যপালের সফরের সময় বিধায়ক জহর চক্রবর্তী, বিধায়ক যাদব লাল নাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অপর্ণা সিংহ দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রন, এস পি অভিনাষ রাই এবং পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top