News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ছাত্রদের ওপর হামলার অভিযোগ, কংগ্রেস ভবনে আশ্রয়
Image

ধর্মনগরে ছাত্রদের ওপর হামলার অভিযোগ, কংগ্রেস ভবনে আশ্রয়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে দিল্লিতে ছাত্রদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদের অভিযোগ, প্রতিবাদ চলাকালীন একদল দুষ্কৃতিকারী তাদের ওপর আকস্মিক হামলা চালায়।

অভিযোগ, হামলার পর নিরাপত্তার স্বার্থে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্ররা ধর্মনগরের কংগ্রেস ভবনে আশ্রয় নেন। এ সময় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী তাঁদের সহযোগিতা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রতিবাদকারী ছাত্ররা।

Releated Posts

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top