নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া / চড়িলাম, ২২ জুন৷৷ যুব শক্তির সমর্থন পেতে ঢালাও কর্মসংস্থানের স্বপ্ণ ফেরি করলেন নেডার কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ রাজ্যে বিজেপি’র কর্মসূচীতে অংশ নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতার পালা বদল হলে এবং বিজেপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে৷ পাশাপাশি তিনি সরকারী কর্মচারী এবং পেনশনার্সদেরও মন জেতার চেষ্টা করেছেন৷ বৃহস্পতিবার সবকা সাথ, সবকা বিকাশ, মোদীর এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরাতে সরকার পরিবর্তনের ডাকা দিয়ে বিশালগড় এবং রাজনগরে সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইভাবেই সকলকে ভোকাল টনিক দিয়েছেন৷
এদিন রাজনগর মন্ডল আয়োজিত পরিবর্তন সভায় এবং বিশালগড়ে যুব মোর্চার উদ্যোগে সবকা সাথ সবকা বিকাশ সম্মেলনে প্রধান বক্তার ভাষণে রাজ্যে বিজেপি’র সরকার গঠনের ক্ষেত্রে নেডার তাৎপর্য্যও প্রকারান্তরে বর্ণনা করেন তিনি৷ শ্রীশর্মা এদিন বলেন, রাজ্যে কর্মসংস্থানের কোন উদ্যোগ লক্ষ্য করা যায় না৷ বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ তাঁর দাবি, বামফ্রন্ট সরকার কর্মসংস্থানে কোন ইতিবাচক ভূমিকা নিতে পারেনি৷ কিন্তু, এরাজ্যে ক্ষমতার বদল হলে এবং বিজেপি সরকার গঠন করলে বেকারদের ভাগ্যও পরিবর্তন হবে৷ কর্মসংস্থানের প্রশ্ণে আসাম সরকারও এই রাজ্যকে সহায়তা করবে৷ তাঁর দাবি, রাজ্যের প্রত্যেক যুবদের পাশে দাঁড়াবে বিজেপি৷
২৫ বছর ধরে কমিউনিস্ট শাসনে রাজ্যের সঠিক উন্নয়নি হয়নি বলে এদিন অভিযোগ করেন তিনি৷ তাঁর দাবি, ভারতকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী৷ এর ছোঁয়া এরাজ্যেও পড়বে৷
এদিন তিনি দাবি করেন, রাজ্যে কমিউনিস্টকে গণতান্ত্রিকভাবে উৎখাত করতে কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিচ্ছে৷ বিজেপি’র প্রদেশ নেতৃত্বের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে ১৮’র রণকৌশল স্থির হচ্ছে৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ কমিউনিস্টদের পকেটে যাচ্ছে৷ কর্মচারীরা ৭ম বেতন কমিশনের ধাঁচে বেতন পাচ্ছেন না৷ তিনি জোর গলায় দাবি করেন, এরাজ্যে বিজেপি সরকার গঠনের প্রথম মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন চালু করা হবে৷
তাঁর আরো দাবি, রাজ্যে মানুষের মহাজোট বামেদের বিতাড়িত করবে৷

যুব শক্তির সমর্থন পেতে ঢালাও কর্মসংস্থানের স্বপ্ণ ফেরি করলেন হিমন্ত বিশ্ব শর্মা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















