News Flash

  • Home
  • Uncategorized
  • থানার নাকের ডগা থেকে দিন দুপুরে দুটি বাইক চুরি বিশ্রামগঞ্জে
Image

থানার নাকের ডগা থেকে দিন দুপুরে দুটি বাইক চুরি বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ১৮ জুন৷৷ একের পর এক গাড়ী ও বাইক চুরি হচ্ছে জাতীয় সড়কের উপর৷ চোরের দল রবিবার বিশ্রামগঞ্জ থানা থেকে একশমিটার দূরে হাতসাফ করল৷ রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ আগরতলা কৃষ্ণনগরের চিনময় দেববর্মা টিআর০১পি-৭২৪৪ নম্বরে ডিসকভার ১৫০ ও বিশ্রামগঞ্জের জয় দেববর্মার টিআর০১ও-৬৩২০ নম্বরের পালসার ১৫০ বাইক দুইটি নিয়ে চোরের দল চম্পট দেয়৷ তারা দুইজন জাতীয় সড়কের পাশে বাইক দুইটি রেখে গির্জায় প্রার্থনা করতে যায়৷ প্রার্থনা সেরে তারা যখন আসে তখন দেখতে পান তাদের বাইক দুটি নেই৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ বিশ্রামগঞ্জর ওসি ও সেকেন্ড ওসি ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে বিগত কয়েক বছর ধরেই সিপাহীজেলায় গাড়ী ও বাইক চুরির সংখ্যা বেড়ে গেছে৷ টিআর০১পি-৭২৪৪ এর মালিক চিনময় দেববর্মা জানায়, তিনি যখন বাইক রেখে গির্জায় যান তখন তিনি রাস্তার পাশে কয়েক জন লোককে দেখতে পান৷ এক প্রত্যক্ষ দর্শী জানান তিনি ১২ টা ৩০ মিনিট নাগাদ দুই ব্যক্তিকে বাইকের উপর বসে থাকতে দেখেন এবং তারা এই এলাকাতে কখনও দেখনি বলে জানান৷ তিনি বলেন এই দুই যুবকের মধ্যে একজন দেখতে মোটা ও কালো৷ এদিকে বিশ্রামগঞ্জ থানা এলাকায় একের পর এক চুরি আবার তাও থানার ১০০ মিটারের মধ্যে তা নিয়ে জনগনের মধ্যে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ খবর লেখা পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি বাইক দুইটির৷ পুলিশ বিভিন্ন থানায় এই ব্যাপারে এলার্ট জারি করেছে৷ বিশেষ করে সীমান্ত এলাকায়৷ বিশ্রামগঞ্জের পুলিশের তিনটি দল বাইক চোরদের ধরতে বিভিন্ন স্থানে হানা দিচ্ছে কিন্তু ব্যর্থ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top