News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের এগারটি মহকুমা হাসপাতালকে রেফারেলে পরিণত করা হবে ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

রাজ্যের এগারটি মহকুমা হাসপাতালকে রেফারেলে পরিণত করা হবে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৫ জুন৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেক দূর্বলতা থাকার পরও রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এগারটি মহকুমা হাসপাতালকে রেফারেল হাসপাতালে পরিণত করা৷ এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
সাব্রুম মহকুমায় আজ স্বাস্থ্য পরিষেবার ৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তাব স্থাপন্তুন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ সকালে তিনি ১০০ শয্যার সাব্রুম মহকুমা হাসপাতাল এবং ১০ শয্যার মনুঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ বিকালে স্বাস্থ্যমন্ত্রী ৩০ শয্যা বিশিষ্ট শ্রীনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পাকা ভবনের দ্বারোদঘাটন করেন৷ ভিত্তিপ্রস্তাব ও দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷
পৃথক পৃথক তিনটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, ত্রিপুরাকে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রণী রাজ্য হিসাবে উন্নীত করার লক্ষ্যে রাজ্য সরকার নানা উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷ সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার যাবতীয় উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করছে৷ হাসপাতালে ১০০ শতাংশ প্রসব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে৷ প্রতি ১০ কিলোমিটারের মধ্যে রাজ্য ১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে বামফ্রন্ট সরকার কাজ করে চলেছে৷ সব মিলিয়ে ১২৫ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে৷ ইতোমধ্যে ৯৭ টি চালু করা হয়েচে৷ প্রত্যেক গ্রামে ১টি উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হচ্ছে৷ রাজ্যে ১১টি মহকুমা হাসপাতাল রয়েছে৷ এগুলিকে ধীরে ধীরে রেফারেল হাসপাতালে পরিণত করা হবে৷ তিনি বলেন, হাসপাতালগুলিতে দারিদ্র সীমারেখার নীচে বসবাসকারীদের স্বপ্লমূল্যে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে৷ হাসপাতালগুলিতে পর্যাপ্ত নার্স ও টেকনেসিয়ান নিয়োগ করা হবে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধই শ্রেয় পন্থা৷ তাই স্বাস্থ্য সচেতনতার দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে৷ জোর দিতে হবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার দিকে৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রুমা মজুমদার বসাক, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা ও পূর্ত দপ্তরের সুপারিনটেনডেন্ট অজিত লোধ,৷ মনুঘাটে বক্তব্য রাখেন এম ডি সি অরুণ ত্রিপুরা৷ স্বাগত ভাষণ দেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শরবিন্দু রিয়াং৷ অনুষ্ঠানগুলিতে সভাধিপত্বি করেন বিধায়ক রীতা কর৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top