News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের বিরুদ্ধে পথে নামলেন চাকরিচ্যুত শিক্ষকরা
Image

সরকারের বিরুদ্ধে পথে নামলেন চাকরিচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাতিল হওয়া ত্রিপুরার ১০,৩২৩ শিক্ষক এবার সরকারের বিরুদ্ধে পথে নেমেছে৷ যদিও চাকরীচ্যুতরা সকলেই বিভিন্ন বিষয়ে একমত নন বলে জানা গেছে৷ সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে চাকরীচ্যুতদের একটি বড় অংশ রবীন্দ্র ভবনের সামনে জড়ো হয়৷ সেখানে তারা তাদের সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন৷ চাকরীচ্যুতরা জানিয়েছে ৯৬২ জন বিজ্ঞান শিক্ষকের নিয়োগ ইস্যুতে দায়ের করা মামলার রায়ে রাজ্য সরকার যে অবস্থান নিয়েছে তা তাদের ক্ষেত্রেও নেওয়া যেত৷ কিন্তু সরকার তা করেনি৷ ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক নিয়োগের অনিয়মের বিষয়ে মামলাকারী যোগ্য বঞ্চিতদের চাকরি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ বিচারপতি জাস্টিস শুভাশিস তলাপাত্রের দেওয়া এই রায়ের বিরুদ্ধে ডাবল বেঞ্চে যাচ্ছে না ত্রিপুরা সরকার৷ ১০,৩২৩ শিক্ষকের মামলায় আদালত প্রথমে একেই ধরনের রায় দিয়েছিল৷ বঞ্চিত মামলকারী ৫৮ জনকে চাকরি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত৷ কিন্তু রাজ্য এর বিরুদ্ধে ডাবল বেঞ্চে যায় এবং ত্রিপুরা উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস দীপক গুপ্তা ১০,৩২৩ শিক্ষকের চাকরি বাতিল করে রায় দেন৷ এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে যায় এবং উচ্চ আদালতের রায়কেই বহাল রাখে৷ আন্দোলনকারীদের নেতা বিমল সাহা বলেন, সেই সময় মামলাকারী ৫৮ জনকে চাকরি দিয়ে দিলে আর সমস্যা হত না৷ রাজনৈতিক মতাদর্শের উধের্ব উঠে আমাদের ও আমাদের পরিবার পরিজনদের বাঁচানোর স্বার্থে জোটবদ্ধ হয়ে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট সকলকে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top