নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ জুন৷৷ মেলাঘর থানাধীন গামাইছড়া এলাকার এক তরুনীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সিপাহীজলার জেলার পুলিশ আধিকারিক সুদিপ্ত দাস বিশালগড় থানা ও মধুপুর থানার পুলিশকে নিয়ে মধুপুর থানাধীন বেলতলী ও দক্ষিন কেনানিয়া এলাকা থেকে সন্দেহ ভাবে দুই যুবকে আটক করেছে৷ দুই যুবকের নাম জয়ন্ত দেববর্মা (২০) এবং রনজিৎ দেববর্মা (১৯)৷ জানা যায়, বৃহস্পতিবার রাত্র প্রায় এগারটা নাগাদ গোপন খবরের সূত্রে নিজ বাড়ী থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়৷ গামাইছড়ার এলাকার তরুনীর সাথে দুই যুবকেরই প্রণয়ের সম্পর্ক ছিল এবং মোবাইল ফোনে তরুনীর সাথে দীর্ঘ দিন ধরে সেই প্রেম চলছিল বলে জানা যায়৷ এমনকি গামাইছড়া এলাকাতে সেই তরুনীর সাথে দেখা করত৷ গত বৃহস্পতিবারে যখন তরুনীর মৃতদেহ উদ্ধার করা হয়৷ তখন পুলিশ তদন্ত করে ঐ দুই যুবকের মোবাইল ফোনের নম্বর পাওয়া যায়৷ বৃহস্পতিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় জেলার পুলিশ আধিকারিক৷ তরুনীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে জানা যায়৷ সেই বিষয়টি তদন্তের জন্য দুই যুবককে আটক করে পুলিশ ও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়৷
গামাইছড়ায় যুবতীকে ধর্ষণ শেষে হত্যার তদন্তে আটক দুই প্রেমিক
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















