News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবিতে মাসব্যাপী বিজেপি’র গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সমাপ্তি হবে ১০ জুন
Image

সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবিতে মাসব্যাপী বিজেপি’র গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সমাপ্তি হবে ১০ জুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবিতে একমাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সমাপ্তি হবে আগামী ১০ জুন র্যালী এবং জমায়েতের মধ্য দিয়ে৷ ঐদিন রাজ্যপালের কাছে মেমোরেন্ডাম জমা দেওয়া হবে দলের তরফে৷
বিজেপির সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করতে তিনদিনের রাজ্য সফরে আগরতলাায় আসছেন পার্টির সর্বভারতীয় সংগঠন মন্ত্রী রামলালজি৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷ এদিন তিনি অভিযোগ করেন, ত্রিপুরায় সাংগঠনিক কাজকর্ম ব্যাপক ভাবে বৃদ্ধি পতে থাকায় ক্ষমতাসীন সিপিআইএম এখন বর্বরোচিত কার্যকলাপ শুরু করেছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার রেগার প্রকল্পে ৪২৭ কোটি টাকা রিলিজ করে দিয়েছে৷ কিন্তু, রাজ্য সরকার রাজনৈতিক ফায়দা তুলতে রেগার মজুরী না দিয়ে কেন্দ্র দিচ্ছে না বলে গ্রাম পাহাড়ে প্রচার করছে৷ বিজেপি এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য পাল্টা প্রচারে যাবার সিদ্ধান্ত নিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top