News Flash

  • Home
  • Uncategorized
  • বনেদী সুকলগুলিকে টেক্কা দিয়ে শহর ছেড়ে জেলায় গেল মেধা
Image

বনেদী সুকলগুলিকে টেক্কা দিয়ে শহর ছেড়ে জেলায় গেল মেধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পারিচালিত ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ ঘোষিত ফলাফলে রাজধানী আগরতলা শহরের বেশ কয়েকটি বনেদী সুকলে মেধার দেখা মিলেনি৷ কৃতি তালিকায় জেলাগুলির ছাত্রছাত্রীরা নাম তুলে নিয়েছে৷ নেতাজী সুকল, উমাকান্ত সুকল, তুলসীবতি গার্লস সুকলের মতো বনেদী সুকলগুলির ছাত্রছাত্রীরা মেধা তালিকায় নেই৷ যদিও মান রেখেছে শিশুবিহার সুকল৷ মেধা তালিকায় স্থান করে নিয়েছে অমরপুর, উদয়পুর, বিলোনীয়া, ধর্মনগর, বিশালগড় প্রভৃতি জেলা সদরের ছাত্রছাত্রীরা৷ এককথায় শহরের বনেদী সুকলগুলিকে টেক্কা দিয়ে শহর ছেড়ে জেলায় গেল মেধা৷
এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৬৭৩৮ শতাংশ৷ গতবার পাশের হার ছিল ৬৬১৬ শতাংশ৷ এ বছর প্রথম দশে স্থান পেয়েছে ১৮ জন পরীক্ষার্থী৷ আজ সকালে মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেন৷
এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৩৭ হাজার ১২২ জন ছাত্র-ছাত্রী৷ পাশ করেছে ২৫ হাজার ১১ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ৪,৩২৯ জন, দ্বিতীয় বিভাগে ৫,৫২৩ জন ও তৃতীয় বিভাগে পাশ করেছে ১৫,১৫৯ জন৷ পাশের হার ৬৭৩৮ শতাংশ৷ ছেলেদের পাশের হার ৬৯৪২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৬৫৩৬ শতাংশ৷ এই পরীক্ষায় শীর্ষ স্থানটি দখল করেছে শিশু বিহার এইচ এস সুকলের অর্নব চৌহান৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৭৷ দ্বিতীয় হয়েছে অমরপুর ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলেরে প্রীদিতি দাস৷ তার প্রাপ্ত নম্বর ৬৭১৷ তৃতীয় হয়েছে শিশু বিহার এইচ এস সুকলের সাগর চক্রবর্তী৷ তার প্রাপ্ত নম্বর ৬৬৮৷ এছাড়া, প্রথম দশে যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করেছে ৫ জন৷ এরা হল উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলের কৃষ্ণেন্দু সাহা, বিলোনীয়া গভঃইংলিশ মিডিয়াম এইচ এস সুকলের আকাশ মজুমদার, বিবেকানন্দ শিশুনিকেতনের মহুলমিতা লস্কর, শিশু বিহার এইচ এস সুকলের আবীর দেবনাথ ও হেনরি ডিরোজিও একাডেমী এইচ এস সুকলের সৌরভ দেবনাথ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৬৪৷ পঞ্চম হয়েছে শিক্ষা নিকেতনের রত্নদীপ চক্রবর্তী৷ তার প্রাপ্ত নম্বর ৬৬১৷ ষষ্ঠ হয়েছে বৃন্তক শিক্ষা নিকেতনের দিগন্ত বৈদ্য৷ তার প্রাপ্ত নম্বর ৬৬০৷ সপ্তম স্থান দখল করেছে যুগ্মভাবে বিবেকানন্দ শিশু নিকেতনের পৌলমী মজুমদার ও রামকৃষ্ণে বিবেকানন্দ বিদ্যামন্দিরের সৌরভ পোদ্দার৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৫৯৷ অষ্টম হয়েছে যুগ্ণভাবে ধর্মনগর গভঃ গার্লস এইচ এস সুকলের রিস্মিতা ধর ও শিশু বিহার এইচ এস সুকলের প্রীথি দাস৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৫৮৷ নবম হয়েছে যুগ্মভাবে উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলের কুলদীপ দাস ও শিশু বিহার এইচ এস সুকলের রত্নদীপ মজুমদার৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৫৭৷ দশম স্থান দখল করেছে যুগ্মভাবে বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলের অরিন্দম দেবনাথ ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইমন পোদ্দার৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৫৬৷
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উল্লিখিত পরীক্ষায় ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় পাশের হার ৪৯০৫ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৪১৪৬ শতাংশ৷ পাশের হার বেড়েছে ৭৫৯ শতাংশ৷ এবছর পরীক্ষায় বসেছিল ৭৭৫৪ জন৷ পাশ করেছে ৩,৮০৩ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ৫৭ জন, দ্বিতীয় বিভাগে ৬৭৭ জন ও তৃতীয় বিভাগে পাশ করেছে ২৮৬৯ জন৷
অন্যদিকে, এস টি পরীক্ষার্থীদের পাশের হার ৪৬৫০ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ৯,৯৬৭ জন৷ পাশ করেছে ৪,৬৩৫ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ২২৪ জন, দ্বিতীয় বিভাগে ৭৫১ জন ও তৃতীয় বিভাগে পাশ করেছে ৩,৬৬০ জন৷ ছেলেদের পাশের হার ৫০৭৬ শতাংশ ও মেয়েদের পাশের হার ৪২২৩ শতাংশ৷ এস সি পরীক্ষার্থীদের পাশের হার ৭২৮০ শতাংশ৷ পরীক্ষায় বসেছিল ৭,৫২১ জন৷ পাশ করেছে ৫৪৭৫ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ৯৩৫ জন, দ্বিতীয় বিভাগে ১,২৯৩ জন ও তৃতীয় বিভাগে পাশ করেছে ৩,২৪৭ জন৷ ছেলেদের পাশের হার ৭৪১২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৭১৪৬ শতাংশ৷ এছাড়া, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় বসেছিল ৭ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ২ জন, দ্বিতীয় বিভাগে ৪ জন ও তৃতীয় বিভাগে ১ জন পাশ করেছে৷ নিয়মিত, অনিয়মিত, কম্পার্টমেন্টাল, এক্সটারন্যাল সব মিলিয়ে এ বছর পরীক্ষায় বসেছিল ৪৯৩৭৫ জন পরীক্ষার্থী৷ পাশ করেছে ২৯২৮৯ জন৷ ছেলেদের পাশের হার ৬০৮৪ শতাংশ ও মেয়েদের পাশের হার ৫৭৭৫ শতাংশ৷
অন্যদিকে, জেলাগুলির মধ্যে পাশের হারে প্রথম দক্ষিণ ত্রিপুরা৷ পাশের হার ৭৫৬৫ শতাংশ৷ দ্বিতীয় স্থানে গোমতী জেলা, পাশের হার ৭২১৭ শতাংশ৷ তৃতীয় স্থানে পশ্চিম ত্রিপুরা জেলা, পাশের হার ৬৮৮৪ শতাংশ৷ এর পরেই উত্তর ত্রিপুরা জেলার স্থান, পাশের হার ৬৭০৬ শতাংশ৷ পঞ্চাম স্থানে সিপাহীজলা জেলা, পাশের হার ৬৬৪০ শতাংশ৷ ষষ্ঠ ঊনকোটি জেলা, পাশের হার ৬৪৪৮ শতাংশ৷ সপ্তম ধলাই জেলা, পাশের হার ৫৬৮৭ শতাংশ এবং অষ্টম খোয়াই জেলা, পাশের হার ৫৭০৮ শতাংশ৷
মাদ্রাসা আলিম পরীক্ষায় এবার বসেছিল ৩৫ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ২ জন, দ্বিতীয় বিভাগে ১০ জন ও তৃতীয় বিভাগে ১০ জন মোট ২২ জন পরীক্ষার্থী পাশ করেছে৷ পাশের হার ৬২৮৬ শতাংশ৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top