নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ অমরপুর মহকুমা অন্তর্গত পাহাড়পুর থেকে একটি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়েছে৷ শিশু ভাল্লুটিকে মহকুমা বন দফতরে নিয়ে আসা হয়েছে৷ জানা গেছে ওই শাবকটি ওই এলাকা আশপাশে ঘোরা ঘুরি করছিল৷ সেই সময় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে একজন উপজাতি যুবক সেই শাবক ভাল্লুকটিকে দেখতে পায়৷ তখন সেই গ্রামবাসীরা বন দফতরে খবর দেয়৷ সঙ্গে সঙ্গে দফতরের এস ডি এফ ও সিদ্ধার্থ দেববর্মাে ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে আসে৷ বর্তমানে এই ভাল্লুকটি ফরেস্টের থাকছরা অফিসে রয়েছে৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব ভাল্লুক শাবকটি কে সিপাহীজলা অভয়ারণ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে অমরপুর বন দফতরের এস ডি এফ সিদ্ধার্থ দেববর্মা জানিয়েছেন৷

অমরপুরে উদ্ধার ভাল্লুক শাবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















