নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ বাংলাদেশের জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ সীমান্তে সুরক্ষা বাহিনীর জোয়ানদের টহলদারি বাড়ানো হয়েছে৷ এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা সহ বিভিন্ন উত্তর পূর্বাঞ্চল রাজ্য এবং পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা গুলিতে মোতায়েন বি এস এফ এর আধিকারিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই অনুযায়ী ইতিমধ্যেই সীমান্ত চৌকি গুলির সুরক্ষার ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে৷ জানা গেছে বি এস এফ এর বোমা নিরোধক শাখা এবং ডগ স্কোয়াড কে সীমান্ত এলাকার পাঠানো হয়েছে৷ ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷ অন্য দিকে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২২১৬ কিলোমিটার, মেঘালয় সঙ্গে ৪৪৩ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার এবং আসামের সঙ্গে ২৬৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷

বাংলাদেশে অস্থিরতা, ত্রিপুরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















