News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে অস্থিরতা, ত্রিপুরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
Image

বাংলাদেশে অস্থিরতা, ত্রিপুরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷  বাংলাদেশের জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ সীমান্তে সুরক্ষা বাহিনীর জোয়ানদের টহলদারি বাড়ানো হয়েছে৷ এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা সহ বিভিন্ন উত্তর পূর্বাঞ্চল রাজ্য এবং পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা গুলিতে মোতায়েন বি এস এফ এর আধিকারিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই অনুযায়ী ইতিমধ্যেই সীমান্ত চৌকি গুলির সুরক্ষার ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে৷ জানা গেছে বি এস এফ এর বোমা নিরোধক শাখা এবং ডগ স্কোয়াড কে সীমান্ত এলাকার পাঠানো হয়েছে৷ ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷ অন্য দিকে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২২১৬ কিলোমিটার, মেঘালয় সঙ্গে ৪৪৩ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার এবং আসামের সঙ্গে ২৬৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top