News Flash

  • Home
  • Uncategorized
  • কঞ্চি দিয়ে খঁুচিয়ে প্রকাশ্যে আনা হল প্রধানমন্ত্রী সড়ক যোজনার ঘোটালা
Image

কঞ্চি দিয়ে খঁুচিয়ে প্রকাশ্যে আনা হল প্রধানমন্ত্রী সড়ক যোজনার ঘোটালা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ মার্চ৷৷ উত্তরজেলার চুড়াইবাড়ি কদমতলা-রাণীবাড়ি পিএমজিএসওয়াই সড়কটির কাজ হচ্ছে নিম্নমানের৷ অভিযোগ এলাকাবাসীর৷ পিএমজিএসওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি হল কেন্দ্রীয় সরকারের আওতাধীন৷ এই প্রকল্পে কদমতলা -রাণীবাড়ি পর্যন্ত ১৬৬০১ কিমি সড়কটির কাজ দীর্ঘ তালবাহানার পর ধর্মনগরের জনৈক ঠিকেদার শঙ্কর চৌধুরী দুমাস পূর্বে কাজটি শুর করে৷ রাস্তাটির ওপরে পাকা মেটেলিং কার্পেটিং, এবং কালভার্ট ধরা রয়েছে কাজটির মধ্যে৷ এঠিকেদার শঙ্কর চৌধুরী কদমতলা থেকে রাণীবাড়ি সড়কটির অর্থাৎ ১২৬০১ কিমি দৈর্ঘ্যের বরাদ্দকৃত অর্থ পান ৬৪৭ ৪৬ লাখ টাকা৷ সাথে পাঁচবছরের সংস্কারের খরচ ৮৮৭৯ লাখ টাকা৷ কাজের উল্লেখ থাকে এক বৎসরের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে এবং পাঁচ বৎসর সংস্কার করতে হবে৷ তথাপি কাজটি শুরু হয় ০৪/১২/১৪ এবং সমাপ্তির তারিখ ০৩/১২/১৫ পর্যন্ত৷ কাজটি রূপায়ণের দায়িত্বে পিএমজিএসওয়াই কুমারঘাট সার্কেল অর্থাৎ ২০১৪ সালে ঐ বিশাল অর্থের বরাদ্দকৃত কাজটি পান শঙ্কর চৌধুরী নামের জনৈক ঠিকেদার৷ তারপর শুরু হয় ঠিকেদার বাবুর কাজের কচ্ছপ গতি৷ এলাকাবাসী বার বার অভিযোগ করে ক্লান্ত৷ গত দুমাসে অত্যন্ত নিম্মমানের মেটেলিং এর কাজ শুরু করেছে ঐ ঠিকেদার সংস্থা৷ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং হচ্ছে৷ রাস্তাটির কাজে বিটুমিন, থিকনেস সঠিকভাবে হচ্ছে না৷ এমনকি ঠিকেদার রাস্তার প্রস্থের সঠিক ভাবে হচ্ছে না৷ এমনকি ঠিকেদার রাস্তার প্রস্থের মাপ ঠিক রাখার জন্য মেটেলিং ছাড়াই মাটির উপরে কার্পেটিং করে যাচ্ছে৷ এক সপ্তাহের পূর্বের কার্পেটিং ফেটেযাচ্ছে, কোথাও আবার উঠে যাচ্ছে৷ গতকাল কাজ চলাকালীন কদমতলা ও সরসপুরের একাংশ জনগণ রাস্তায় নেমে ঠিকেদারের লোকজনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু কডে৷ জনগণের দাবি রাস্তার কাজ ভালোভাবে না করলে তারা কাজ বন্ধ করে দেবে? পিএমজিএসওয়াই এর সরকারি আধিকারিক আসতে হবে৷ ঠিকেদারের মর্জিমাফিক দুনাম্বারি কাজ করা চলবে না৷ তখন সংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে প্রতিবাদকারী জনগণ নিম্নমানের কাজের নিদর্শন দেখাতে থাকেন৷ কেউ হাত দিয়ে পিচ তুলছে, কেউ পা দিয়ে আবার কেউ কেউ বাঁশের টুকরো দিয়ে নিম্নমানের কার্পেটিং তুলে দেখাতে লাগে সংবাদ কর্মীদের৷ গ্রামবাসীদের পক্ষে শীতাংশু নামথ, বিপ্লব চৌধুরী, সুবোধ নাথরা অনিয়মের কথা তুলে ধরেন৷ এ সময় সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরাও ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়৷ তাদের দাবি কাজের গুণগতমান ভালো না হলে চলমান কাজ বন্ধ করে দেবে৷ কারণ নিম্নমানের কাজ হলে পুনরত্রায় কদমতলা রাণীবাড়ি সড়কটি বেহাল হয়ে পড়বে৷ এই জরাজীর্ণ রাস্তাটির মেরামতির জন্য বিগত কয়েকবছর ধরে গ্রামবাসীরা রাস্তা অবরোধ, ডেপুটেশান সহ বহু আন্দোলন করেছিলেন৷
উল্লেখযোগ্য যে, কদমতলা থেকে রাণীবাড়ি রাস্তাটি ধরে ছয়টি গ্রাম পঞ্চায়েতের এলাকা এবং তিনটি চা বাগান এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত৷ তাছাড়া এই সড়কটি অসম সীমান্তে গিয়ে সংযুক্ত হয়েছে৷ পাশাপাশি গ্রামবাসীদের আরো অভিযোগ ঐ ঠিকেদারের বাবু নাকি অর্থের থলি নিয়ে ঘুরে বেড়ান৷ উচ্চ পদস্থ আধিকারিক থেকে নিচু স্তরের কর্মচারীকে অর্থ দিয়ে বস করে নিতে উনি সিদ্ধহস্ত৷ যখন খুশি তার অর্থের ভান্ডার খুলে দেন বলে অভিযোগ৷ গ্রামবাসীরা আরো জানান যদি সংশ্লিষ্ট দপ্তর নির্মাণ করা রাস্তা ভেঙ্গে পুনরায় নির্মাণ না করেন এবং নির্মাণ সামগ্রী উন্নতমানের না হয় তাহলে দু এক দিনের মধ্যে তীব্র আন্দোলন সংগঠিত করবেন৷ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ঐ মুখোশধারী ডাকাত ঠিকেদার শঙ্কর চৌধুরীর উপর কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top