News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ফুলকুমারীতে, স্বামী পলাতক
Image

গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ফুলকুমারীতে, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ আরও এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোমতী জেলার আর কে পুর থানার অধীন দুই নং ফুলকুমারী এলাকায়৷ মৃতার নাম মানষী দাস৷ বয়স একত্রিশ৷ স্বামীর নাম দীপক দাস৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানান মৃতার স্বামী৷ খবর পেয়ে আশেপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখেন মানষীর মৃতদেহ ফাঁসিতে ঝুলে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
এদিকে, মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মানষীকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ পরিকল্পিতভাবে স্বামী দীপক দাস আত্মহত্যার নাটক রটনা করছে৷ শুধু তাই নয় দীপকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঐ গৃহবধূ নাকি মানসিক ভাবেও কিছুটা অসুস্থ ছিলেন৷ ঘটনা যাই হোক পুলিশ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারছে না৷ এদিকে, পুলিশ জানিয়েছে মৃতার স্বামী দীপক দাস পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top