News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ হল উত্তর প্রদেশের পঞ্চম দফার ভোট, ভোটের হার ৫৭.৩৬ শতাংশ
Image

শেষ হল উত্তর প্রদেশের পঞ্চম দফার ভোট, ভোটের হার ৫৭.৩৬ শতাংশ

লখনউ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্বের ভোট গ্রহণ পর্ব শেষ হল| নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন বিকেল পাঁচটা পর‌্যন্ত ৫৭.৩৬ শতাংশ ভোট পড়েছে| গতবছর নির্বাচনের এই হার ছিল ৫৭.১ শতাংশ | এদিনের ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব নিবিঘ্নেই শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন|
এদিন সকাল থেকে শুরু হয়েছে পঞ্চম দফার নির্বাচন| এই দফায় ভাগ্য নির্ধারণ হল মোট ৬১৭ জন প্রার্থীর| পঞ্চম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ১ কোটি ৮৪ লাখ| সোমবার সকাল ৭টা থেকে উত্তর প্রদেশের ১২টি জেলার ৫১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| বিকেল চারটে পর‌্যন্ত ভোটের হার ছিল ৫২ শতাংশ| নির্ধারিত পাঁচটা পর‌্যন্ত যা পৌঁছয় ৫৭.৩৬ শতাংশে| এই দফার ভোটে বিশেষ নজর ছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর ‘গড়’ আমেঠি ও ফৈজাবাদ কেন্দ্রের দিকে|
উত্তর প্রদেশে পঞ্চম দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা হলেন সমাজবাদী পার্টির বিধায়ক অরুণকুমার ভার্মা| সম্প্রতি একটি খুনের মামলায় নাম জড়িয়েছে তাঁর| আরও যে সব উল্লেখযোগ্য প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল এদিন তাঁরা হলেন, পবণ পাণ্ডে (ফরিজাবাদ), রামমূর্তি ভার্মা (আকবারপুর), পণ্ডিত সিং সহ অন্যরা|
তবে পঞ্চম দফায় সকলের নজর ছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর ‘গড়’ আমেঠি ও ফৈজাবাদ কেন্দ্রের দিকে| এই লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা| এর মধ্যে আমেঠি কেন্দ্রের সমাজবাদী পার্টির গায়েত্রী প্রসাদ প্রজাপতি ও কংগ্রেসের অমিতা সিং| এখানে বিজেপির প্রার্থী গরিমা সিংও কড়া চ্যালেঞ্জ দেবে বলে রাজনৈতিক মহলের ধারনা|
উল্লেখ্য, ২০১২ সালের বিধানসভা নির্বাচনে আমেঠির পাঁচটি আসনের মধ্যে মাত্র দু’টি আসনে জয় পয়েছিল কংগ্রেস| এবার এখানে হচ্ছে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’| আমেঠি ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে সুলতানপুর, আম্বেদকরনগর, বহরাইচ প্রভৃতি| তবে, আমেঠির দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে তা বলাই বাহুল্য|
উল্লেখ্য আরও চার রাজ্যের সঙ্গে উত্তর প্রদেশে ভোট গ্রহণ হচ্ছে সাত দফায়| ২০১৭ বিধানসভা নির্বাচনের এখনও দুই দফার ভোট গ্রহণ বাকি আছে উত্তর প্রদেশে| আগামী ১১ মার্চ নির্বাচনের ফল ঘোষণা হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top