News Flash

  • Home
  • Uncategorized
  • অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ দেব পটেলের, সেরা পুরুষ সহ অভিনেতার পুরস্কার জিতলেন মাহেরশালা
Image

অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ দেব পটেলের, সেরা পুরুষ সহ অভিনেতার পুরস্কার জিতলেন মাহেরশালা

লস অ্যাঞ্জেলেস, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ হল দেব প্যাটেলের| ৮৯ তম অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে ছিল পটেল-নিকোল কিডম্যান অভিনীত ‘লায়ন’| গল্পের বড় অংশ ঘিরে রয়েছে কলকাতাও| সেই অস্কারে সেরা সহ অভিনেতাদের তালিকায় মনোনীত হয়েছিলেন স্লামডগ মিলেনিয়ার খ্যাত দেব পটেল| কিন্তু, অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ হল ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা দেব পটেলের| ‘লায়ন’ ছবির জন্য মনোনীত হলেও, দেব জিততে পারলেন না সেরা সহ-অভিনেতার পুরস্কার| দেবকে সরিয়ে সেরা পুরুষ সহ অভিনেতার পুরস্কার বিজেতা হিসেবে ঘোষিত হয় মুনলাইটের মাহেরশালা আলির নাম| তিনিই প্রথম কোনও মুসলিম যিনি অস্কার জিতলেন|

৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মা অনিতা প্যাটেলকে নিয়ে গিয়েছিলেন দেব| রেড কার্পেটেও মাকে নিয়েই হাজির হন তিনি| রেড কার্পেটে দেব বলেছেন, ‘দারুণ লাগছে| আমার জীবনের এই বিশেষ বিশেষ মুহূর্তটায় মাকে সঙ্গে নিয়ে এসেছি|’

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top