News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে ও মরাছড়ায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

উদয়পুরে ও মরাছড়ায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উদয়পুরের ২ নং ফুলকুমারীতে৷ মৃত শ্রমিকের নাম অনুপ যাদব (৪৫)৷ তার বাড়ি ঝাড়খন্ডে৷ এদিন সকালে জনৈক মহিলা প্রথম মৃতদেহটি দেখতে পান৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷
জানা গিয়েছে অনুপ যাদব প্রায় পনের বছর ধরে ২ নং ফুলকুমারী এলাকায় একটি ইটভাট্টায় শ্রমিক হিসেবে কাজ করতো৷ সে বিয়েও করেছে৷ লেম্বুছড়ার এক যুবতীকে বিয়ে করেছিল৷ তাদের দুটি সন্তানও রয়েছে৷ এদিকে ইট ভাট্টাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে অনুপ৷ তাই ঐ ইটভাট্টার পাশেই একটি বাড়িতে ভাড়া থেকে যখন যে কাজ পায় তাই করে৷ এদিকে, স্ত্রী দুই সন্তানকে নিয়ে লেম্বুছড়ায় চলে যায়৷ গত কিছুদিন যাবৎ অনুপের শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না৷ তারই মধ্যে এদিন ইটভাট্টা সংলগ্ণ এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এনিয়ে জল্পনা চলছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছুই বলতে পারছে না৷ এটি কি হত্যা না আত্মহত্যা অনিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠছে৷ তবে, ঐ শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, ধলাই জেলার কমলপুর থানার অধীন মরাছড়ার আম্প্রু বাজারের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের নাম মঙ্গল দেববর্মা (৩২)৷ রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে৷ নিহতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড৷ এসম্পর্কে তিনজনের নাম ধাম পুলিশকে দেওয়া হয়েছে৷ এরা হল বিজয় বাচি, সঞ্জিত বাচি এবং মুন্না বাচি৷ পুলিশ বিজয় বাচিকে গ্রেপ্তার করেছে৷ অন্যরা পলাতক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top