News Flash

  • Home
  • Uncategorized
  • ছাবিবশ দিন যাবত সুকলে তালা, হেলদোল নেই শিক্ষা দপ্তরের
Image

ছাবিবশ দিন যাবত সুকলে তালা, হেলদোল নেই শিক্ষা দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ ছাবিবশ দিন যাবত সুকলে তালা ঝুলছে৷ হেলদোল নেই দপ্তরের৷ এনিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিয়েছেন অবিলম্বে সুকল খোলার জন্য৷ ঘটনা দক্ষিণ জেলার সাব্রুমের ছাতারাই জে বি সুকলে৷ সংবাদে প্রকাশ গত ৩০ জানুয়ারী সুকলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ সুকলের পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে৷ সেই সাথে নেই প্রয়োজন সংখ্যায় শিক্ষক শিক্ষিকা৷ বিভিন্ন সময়ে এই বিষয়ে সুকলের প্রধান শিক্ষকের কাছে দাবী জানানো হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ কিন্তু, দাবী পূরণ না হওয়ায় ছাত্রছাত্রীরা সুকলে তালা ঝুলিয়ে দিয়েছিল অনির্দিষ্ট কালের জন্য৷ সেই থেকে আজ পর্যন্ত সুকলটি তালা অবস্থায় রয়েছে৷ কোন শিক্ষক শিক্ষিকাই সুকলে যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ সুকলের এই অচলাবস্থা থাকা সত্বেও দপ্তরের তরফ থেকে কোন হেলদোল নেই৷ শেষ পর্যন্ত শনিবার অভিভাবকরা স্থানীয় বিদ্যালয় পরিদর্শকের সাথে সাক্ষাৎ করেন এবং দাবী জানিয়েছেন অবিলম্বে সুকলের পরিকাঠামো উন্নত করা হোক৷ প্রয়োজন সংখ্যায় শিক্ষক নিয়োগ করা হোক৷ সর্বোপরি সুকল চালু করে পঠন পাঠন স্বাভাবিক করা হোক৷
প্রসঙ্গত, রাজ্যের বহু সুকলে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ আবার অনেক সুকলে প্রয়োজনের সংখ্যায় অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ এই অবস্থায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাজকর্মে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন অভিভাবকরা৷ কিছুদিন অন্তর অন্তর শিক্ষকের দাবীতে সুকলে তালা দেওয়া হচ্ছে৷ সুকল বয়কট করা হচ্ছে বলে শিরোনামে আসছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top