News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের কয়লা খাদানে সংঘটিত দুর্ঘটনায় হত এনডিএফবি ক্যাডার
Image

মেঘালয়ের কয়লা খাদানে সংঘটিত দুর্ঘটনায় হত এনডিএফবি ক্যাডার

চিরাং (অসম), ২৬ ফেব্রুয়ারি, (হি.স.) : জঙ্গি সংগঠন এনডিএফবি (সং)-র বিরুদ্ধে চলমান অপারেশন অলআউট-এর জেরে মেঘালয়ের একটি কয়লা খাদানে শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েও শেষ রক্ষা হয়নি সংগঠনের সক্রিয় এক ক্যাডারের। তাকে নিম্ন অসমের বিটিএডি এলাকার চিরাং জেলার রুনিখাতা থানার কুসুমডিসা গ্রামের পুলেসোয়া দেমারি ওরফে জামপ্রাও বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ সূত্রের খবরে প্রকাশ, সেনা-পুলিশের তাড়া খেয়ে নিহত পুলেসোয়া মেঘালয়ের পূর্ব খাসিপাহাড়ের একটি কয়লা খাদানে শ্রমিকের কাজে যোগ দিয়েছিল। কিন্তু গত ২৩ ফেব্রুয়ারি ওই খাদানে সংঘটিত এক দুর্ঘটনায় সে মারা গিয়েছে। সে এনডিএফবি-র ৩৮ নম্বর গোষ্ঠীর ক্যাডার হিসেবে মায়ানমারে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে এসেছে বলেও জানিয়েছে পুলিশ। জামপ্রাওয়ের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ এনে কুমডিসা গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন করেছেন বলে পুলিশ সূত্রটি জানিয়েছে আজ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top