News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

কল্যাণপুরে রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারী৷৷ কল্যাণপুর থানা এলাকায় বাগানবাজার গ্রামের বাসিন্দা দেবু দেবের স্ত্রী রিঙ্কু মজুমদার অন্যান্য দিনের মতো রান্না করতে গেলে ঘটে বিপত্তি৷ অগ্ণিদগ্দ হয়ে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন৷
সংবাদে প্রকাশ, সাত মাস আগে উদয়পুরের রিঙ্কু মজুমদারকে বিয়ে করে দেবু৷ বিয়ের পর থেকেই সংসারে ঝামেলা ছিল৷ দেবু মদমত্ত অবস্থায় প্রায় সময়ই রিঙ্কুর উপর নির্যাতন করত বলে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে৷ শনিবার সকাল দশটা নাগাদ নিজ বাড়িতে রান্না ঘরে অগ্ণিদগ্দ হন রিঙ্কু৷ তার শীররের আশি শতাংশ পুড়ে গিয়েছে৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক অফিসে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্ণিদগ্দ রিঙ্কুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দেয়া হয়৷ গৃহবধূ অগ্ণিদগ্দ হওয়ার ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্ণ উঠেছে৷ গৃহবধূ কি নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, নাকি তাকে হত্যার লক্ষে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top