News Flash

  • Home
  • Uncategorized
  • পনের কিমি পাহাড়ি পথ পেরিয়ে হলং সিকি মৌতাই দেবীর আরাধনায় হাজারো পূণ্যার্থী
Image

পনের কিমি পাহাড়ি পথ পেরিয়ে হলং সিকি মৌতাই দেবীর আরাধনায় হাজারো পূণ্যার্থী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারী৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে বড়মুড়াস্থিত বানথাকারছড়ার

বড়মুড়াস্থিত বানথাকারছড়ার পাশে মা হলং সিকি মৌতাই দেবীর মন্দিরে হাজার হাজার পূণার্থী পূজা দিতে যান৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

পাশে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী মা হলং সিকি মৌতাই এর শিব চতুর্দশীতে দুইদিন ব্যাপী পূজা ও মেলার আয়োজন করা হয়৷ এই বছর ঘটা করে এই পূজা ও মেলার আয়োজন হয়৷
তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার চড়াই উৎরাই পাহাড়ি পথ পেরিয়ে উত্তর পুলিনপুর এডিসির দুস্কি হাওয়র এলাকায় বড়মুড়াস্থিত মা হলং সিকি দেবীর মন্দির৷ প্রতি বছর শিব চতুর্দশীতে দুই দিনব্যাপী পূজা ও মেলা হয়ে থাকে৷ গত ত্রিশ বছর ধরে চলছে এই পূজা ও মেলা৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ও পূণ্যার্থীরা দেবী দর্শনে যান৷ দুই দিনব্যাপী পূজাতে কয়েকশ মুরগী ও পাঠা বলির প্রথা রয়েছে৷ মন কামনা নিয়ে খুব হাজার হাজার ভক্ত সেখানে যান৷ জাতি উপজাতি উভয় অংশের মানুষ পূজা দেন৷ কয়েক দশক ধরে হলং সিকি দেবীর হলং সিকি দেবীর পূজা হচ্ছে৷ ভক্তদের দাবি এই দেবী জাগ্রত৷ এদিকে, এলাকার জনগণ দেবীকে জাগ্রত হিসেবেই মানেন৷ দেবীর অবতার সম্পর্কে বলেত গিয়ে এলাকাবাসী বিনোদ দেববর্মা জানান,

শীলা রূপে দেবী৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

আসাম- আগরতলা জাতীয় সড়কের পাশে বড়মুড়াস্থিত বানথাকার ছড়ার পাশে শ্রীশ্রী মা হলং সিকি দেবী অবতার রূপে দর্শন দিয়েছিলেন৷ এই স্থানে প্রায় হাজার হাজার বছর যাবৎ এক শীলাখন্ড পড়ে রয়েছিল৷ কিন্তু সেই সময় কোন লোক তাহর প্রমাণ না পেয়ে জনগণ শীলা খন্ডকে অবহেলা করতে থাকেন৷ ত্রিশ বছর পূর্বে এক জুমিয়া ঐ শীল খন্ডের পাশে জুম ফল কেটে এই স্থানটিতে রেখে অগ্ণি সংযোগ করলে ঐ অদ্ভুত শীলাখন্ডটি ফেটে যায়৷ এর পর কয়েকদিন কাটতে না কাটতে আশেপাশের গ্রামগুলিতে মহামারীর ন্যায় জীবযন্তু মারা যেতে থাকে৷ একজন কাঠুরিয়া ঐ শীলা খন্ড থেকে টাকা তুলে নিলে হলম সিকি পাথরটি বাঘের রূপ নিয়ে কাঠুরিয়াকে আক্রমণ করে বলে কথিত রয়েছে৷ সেই থেকে ১৩৮৭ বাংলা সালে শুরু হয় শিবরাত্রীর দিনে দিবারাত্রী উৎসব ও মেলার আয়োজন৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীরা মন কামনা নিয়ে দেবীর পূজর্চনা করেন৷ দোকামী মেলাকে কেন্দ্র করে পসরা সাজিয়ে বসেন৷ সারা দিন রাত ব্যাপী চলে হরিনাম কীর্তন৷ এবছরও পুণ্যর্থীদের ভীড় লক্ষ্য করা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top