News Flash

  • Home
  • Uncategorized
  • বিষ খাইয়ে কিশোরকে হত্যা, সন্দেহের তীর বন্ধুর দিকে
Image

বিষ খাইয়ে কিশোরকে হত্যা, সন্দেহের তীর বন্ধুর দিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ বিষ খাইয়ে এক কিশোরকে হত্যা করা হয়েছে৷ অভিযোগ উঠেছে তার এক বন্ধুর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায়৷ নিহত কিশোরের নাম সংগ্রাম সাহা (১৭)৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, সংগ্রাম পড়াশুনা শিকেয় তুলে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত৷ তার মায়ের সাথে থাকে৷ বাবা প্রয়াত হয়েছেন আগেই৷ সংগ্রামের চালচলন তেমন সুবিধাজনক ছিল না৷ বখাটে যুবকেদের সাথে তার চালাফেরা৷ বুধবার দুপুরে সে তার এক বন্ধুর সাথে বাড়ি থেকে বেড়িয়ে যায়৷ দুপুরে বাড়ি ফেরে এবং মাকে না বলে আবার বেড়িয়ে যায়৷ যদিও তার মা এক অপরিচিত যুবকের সাথে তাকে ঐ এলাকাতেই দেখেছিলেন৷ তারপর থেকে তার আর কোন হদিশ নেই৷ রাতে সে বাড়ি ফিরে৷ তাকে এক যুবক বাড়ির সামনে বাইক থেকে নামিয়ে দিয়ে চলে যায়৷ তারপর ঘরে ঢুকেই সে অসুস্থতা বোধ করতে থাকে৷ তার মা বুঝতে পারে যে তাকে বিষ খাওয়ানো হয়েছে৷ সঙ্গে সঙ্গেই তিনি জি বি হাসপাতালে নিয়ে যান সংগ্রামকে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সংগ্রামের মোবাইলে তার এক বন্ধু ফোন করে৷ সংগ্রামের মা ঐ প্রাপ্ত থেকে শুনতে পান গলায় আঙুল ঢুকিয়ে বমি করার জন্য বলছে কেউ৷ তারপরই কল কেটে দেয়৷ তার মা সংগ্রামের কাছে জানতে চায় কে বা কারা তাকে বিষ খাইয়ে দিয়েছে৷ এই বিষয়ে সে কোন কথাই বলেনি৷ শেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং সংগ্রাম তার জীবন সংগ্রাম থেকে চিরবিদায় নেয়৷ হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি জি বি ফাঁড়ির পুলিশকে জানায়৷ পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷ বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ মৃত কিশোর সংগ্রামের মা জানিয়েছেন যে বন্ধুর সাথে বুধবার সকালে সংগ্রামকে দেখেছিলে সেই ছেলেটিই বিষ খাইয়ে তাকে হত্যা করেছে৷ এই ব্যাপারে পুলিশে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন মৃত সংগ্রামের মা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top