News Flash

  • Home
  • Uncategorized
  • চোরাই কাঠের ব্যবসাকে ঘিরে গুলিবিদ্ধ এক যুবক
Image

চোরাই কাঠের ব্যবসাকে ঘিরে গুলিবিদ্ধ এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ চোরাই কাঠের ব্যবসাকে কেন্দ্র করে বচসার জের গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক৷ জানা গেছে, অম্পি থানাধীন কাচারিপাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে চোরাইকাঠের ব্যবসা নিয়ে গতকাল রাতে বচসা বাধে৷ এক সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ তখনই উত্তেজিত হয়ে পদ্মরায় মলসুমের উপর গুলি চালানো হয়৷ পুলিশ জানিয়েছে, চোরাই কাঠ ব্যবসায়ী বাঁশিমোহন মলসুম তার উপর গুলি চালিয়েছে৷ পদ্মরায়ের ডান হাতে গুলি লেগেছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় অম্পি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার ডান হাত থেকে গুলি বের করতে সক্ষম হন৷ এই ঘটনায় অম্পি থানার পুলিশ একটি মামলা দায়ের করেছে৷ ঘটনায় অভিযুক্ত বাঁশিমোহন মলসুম পালিয়ে আত্মগোপন করেছে৷ পুলিশ তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছে৷ এদিকে, ঘটনাকে কেন্দ্র করে গোটা অম্পি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top