News Flash

  • Home
  • Uncategorized
  • অর্গানিক ফসলের বিপনন কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে কৃষি দপ্তর ঃ কৃষিমন্ত্রী
Image

অর্গানিক ফসলের বিপনন কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে কৃষি দপ্তর ঃ কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে কিছু জায়গায় সুগন্ধী ধান ( কালী খাসা) অড়হর, আদা, হলুদ, সরিষা ভুট্টা আনারস কিছু সবজি প্রভৃতি অর্গানিক প্রথায় চাষ করা হয়৷ আজ বিধানসভায় প্রশ্ণোত্তর পর্বে কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা এই তথ্য জানান৷ লিখিত প্রশ্ণে বিধায়ক প্রভাত চৌধুরী এ বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান৷ বিভিন্ন প্রশ্ণের উত্তরে কৃষিমন্ত্রী বিধানসভায় জানান, অর্গানিক প্রথায় উৎপাদিত ফসলের বাজার মূল্য অপেক্ষাকৃত বেশী৷ তবে অর্গানিক প্রথায় উৎপাদিত ফসল বিক্রি করার জন্য কৃষি দপ্তর থেকে রাজ্যের কোথাও আলাদা করে কোনও বিপনন কেন্দ্র খোলা হয়নি৷ এই ধরনের কাউন্টার খোলার জন্য কৃষি দপ্তরের পরিকল্পনা রয়েছে৷

এক প্রশ্ণের উত্তরে কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা জানান, জিঞ্জার এবং কাজুবাদাম চাষের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে সার্টিফিকেশন সম্ভব নয়৷ সার্টিফিকেশনের বিষয়টি কেন্দ্রের অধীনস্থ একটি সংস্থা এর দায়িত্বে রয়েছে৷ তারাই সার্টিফিকেট দিতে পারে৷ কৃষিমন্ত্রী বলেন, জৈব পদ্ধতিতে চাষে উৎসাহ দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের রয়েছে৷ তৃণমূল কংগ্রেস বিধায়ক আশীষ কুমার সাহা, রাজ্যে চাষযোগ্য জমির পরিমাণ হ্রাস পাচ্ছে বলে প্রশ্ণ ছঁুড়ে দেন৷ কৃষিমন্ত্রী জানান, রাজ্যের কোন কোন এলাকায় চাষযোগ্য জমিতে বসত বাড়ি, রাস্তাঘাট নির্মাণ ইট ভাট্টা স্থাপনের ফলে চাষযোগ্য জমি হ্রাস পাচ্ছে৷ চাষযোগ্য জমি হ্রাস বন্ধ সম্পর্কে আলোচনা ইত্যাদির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আইন প্রয়োগ করার ক্ষমতা কৃষি দপ্তরের নেই৷ কৃষি জমি হ্রাস বন্ধে রাজস্ব দপ্তরের এক্তিয়ার রয়েছে বলে কৃষিমন্ত্রী জানান৷ পাশাপাশি তিনি মেনে নিয়েছেন, রাজ্য এখনো কৃষিতে স্বয়ম্ভর হয়ে উঠেনি৷

বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক রতন লাল নাথের লিখিত প্রশ্ণের উত্তরে কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা বিধানসভায় জানান, রাজ্যে বর্তমান অবস্থায় ৯টি সরকারী ও ৩টি বেসরকারী হিমঘর চালু আছে৷ ২০১৪-১৫ ইং অর্থবর্ষ অনুযায়ী রাজ্যে কৃষি মহকুমা ছিল ২২টি৷ তার মধ্যে ১১টি কৃষি মহকুমা খাদ্য শষ্য উৎপাদনে উদ্বৃত্ত ছিল৷ উক্ত উদ্বৃত্ত কৃষি মহকুমাগুলির মধ্যে ৯টিতে হিমঘর রয়েছে, ১ টিতে হিমঘর নির্মাণের কাজ প্রায় শেষের পথে এবং বাকী ১টি তথা বিশালগড় কৃষি মহকুমায় হিমঘর নেই৷ তিনি বলেন, এমন কোন জেলা রাজ্যে নেই যেখানে হিমঘর নেই৷ বর্তমান রাজ্যে ২টি হিমঘর নির্মাণের কাজ প্রায় শেষের পথে৷ এছাড়া, ২০১৭-১৮ অর্থ বছরে আরও নতুন ২টি হিমঘর স্থাপন করার পরিকল্পনা দপ্তরের রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top