News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জুমিয়া পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে, জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী
Image

রাজ্যে জুমিয়া পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে, জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচীর সফল বাস্তাবায়নের ফলে রাজ্য জুমিয়া পরিবারের সংখ্যা হ্রাস আছে৷ ২০০৬ইং সালে রাজ্যে যেখানে জুমিয়া পরিবারের সংখ্যা ছিল ২৭ হাজার ৪৭৭ টি পরিবার, ২০১৬ইং সালে তা হ্রাস পেয়ে ৮ হাজার ১৬৮তে দাঁড়িয়েছে৷ আজ বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের এক প্রশ্ণের লিখিত উত্তরে উপজাতি কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা এই তথ্য জানান৷
এ সম্পর্কিত বিষয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী জানান, ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ ইং অর্থ বছরে উপজাতি কল্যাণ দপ্তরের নিজস্ব বাজেটে জুমিয়াদের জন্য নিদিষ্ট পরিমান অর্থ বরাদ্দ না থাকলেও রাজ্য সরকার জুমিয়াদের আর্থ-সামাজিক তথা সার্বিক বিকাশের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বহুমুখী উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়িত করে চলছে৷ রাজ্য সরকার ২০১৩-১৪ অর্থ বছরে থেকে পরবর্তী ৫ বৎসরের জন্য উপজাতি জনগণের সার্বিক বিকাশের লক্ষ্যে যে বিশেষ গুচ্ছ কর্মসূচী বাস্তবায়িত করে আসছে তাতে জুমিয়া অধ্যুষিত অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন, জুমিয়াদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্ব-রোজগারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ তথা জুমিয়াদের সাংসৃকতিক বিকাশের ধারাকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে রাজ্য সরকারের দপ্তরগুলি অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করে আসছে৷ তাছাড়া ও উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে কেন্দ্রীয় সরকার দ্বারা বিভিন্ন প্রকল্প যথা, এস সি এ টু টি এস পি অর্টিক্যাল ২৭৫(১) এবং বনবন্ধু কল্যাণ যোজনা ইত্যাদির মাধ্যমেও উপজাতি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত বহুমুখী কর্মসূচি এবং সেই সঙ্গে বিভিন্ন পরিকাঠামো সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলি বাস্তাবায়নের ক্ষেত্রেও জুমিয়া অধ্যুষিত অঞ্চল এবং জুমিয়াদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top