News Flash

  • Home
  • Uncategorized
  • জোরালো বিস্ফোরণে কাঁপল লাহোর, মৃত অন্তত ৭
Image

জোরালো বিস্ফোরণে কাঁপল লাহোর, মৃত অন্তত ৭

লাহোর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সন্ত্রাসি হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোর| বৃহস্পতিবার লাহোরের ডিফেন্স এরিয়া বাজারে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন| এই ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১৭ জন| তঁাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| লাহোরের জনবহুল এলাকার মধ্যে অন্যতম হল ডিফেন্স এরিয়া বাজার| প্রতিদিনের মতো বৃহস্পতিবারও এখানকার বাজার, রেস্তোরঁা, কফি শপে ভিড় ছিল| বেলা ১২টার ঠিক একটু আগে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় স্থানীয় ডিফেন্স হাউজিং অথরিটির জেড ব্লকে|
পাকিস্তানরে পঞ্জাব পুলিশের মুখপাত্র নিয়াব হাইদার জানিয়েছেন, প্রায় ২০ কেজি ওজনের বিস্ফোরক প্ল্যান্ট করাছিল ডিফেন্স এরিয়া মার্কেটে| বিস্ফোরণে ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃতু্য হয়েছে| গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top