News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কারের উদ্যোগ নেই আট মাস পরও
Image

উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কারের উদ্যোগ নেই আট মাস পরও

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ফেব্রুয়ারি৷৷ উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়েছিল মনু নদীর উপরে নির্মিত হওয়া ঝুলন্ত ব্রীজ৷ এর ৮ মাস পরও নতুন ব্রীজ নির্মাণ কিংবা সংস্কারও হয়নি৷ নির্মাণ কাজে ত্রুটি সম্পর্কে তদন্তক্রমে কোনো পদক্ষেপ নেননি জেলা শাসক৷ তাই জনক্ষোভ প্রশমিত করতে আন্দোলনের পথ বেছে নিল শাসক দলের শাখা সংগঠন কৃষক সভা৷ মনু নদীর ভাঙনরোধ ঝুলন্ত ব্রীজের পরিবর্তে পাকা ব্রীজ নির্মাণ স হ ৫ দফা দাবিতে ৪ ঘন্টার গণধর্না ও জেলা শাসকের কাছে ডেপুটেশান দেয়া হল কৃষক সভার তরফে৷
২০১২ সালের ২৮ ডিসেম্বর এই ব্রীজের ভিত্তিপ্রস্তর স্তাপন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী৷ ২০১৫ সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষ হয়৷ গত বছরের মে মাসে বন্যার জলের তোড়ে ভেঙ্গে পড়ে ঝুলন্ত ব্রীজটি৷ দুগর্তি বাড়ে স্থানীয় কৃষকদের৷ বিলাসপুর জারুতলী সহ ৫টি পঞ্চায়েত এলাকার কৃষকরা উৎপাদিত পণ্য জলাই বাজারে পাইকারি বিক্রি করতেন৷ দূরত্ব ছিল ১ থেকে ৪ কিলোমিটারের মধ্যে৷ কৈলাসহর বাজারের দূরত্ব ৫-৭ কিলোমিটার৷ যোগাযোগের সেতু দুর্নীতির কারণে উদ্বোধনের আগে ভেঙ্গে পড়ে৷ গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আই ও বহাল তবিয়েতে৷ ডিএম তদন্ত করাননি বলে অভিযোগ খোদ শাসকদলের৷ আজ ৪ ঘন্টার গণবস্থানে কৃষক সভার নেতা তথা জিলা পরিষদ সদস্য রঞ্জিত নাথ, পঞ্চায়েত সমিতি সদস্য বিপুল দে, গোপাল দেব প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেছেন৷ ৫ সদস্যক প্রতিনিধি দল ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন জেলা শাসক প্রমথরঞ্জন ভট্টাচার্যকে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top