News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে ছয়টি গবাদী পশু উদ্ধার, চোর সর্দারকে ধরতে পুলিশের তল্লাসী
Image

পাচারকালে ছয়টি গবাদী পশু উদ্ধার, চোর সর্দারকে ধরতে পুলিশের তল্লাসী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ ফেব্রুয়ারী৷৷ বাংলাদেশ পাচারকালে চুরি করা ছয়টি গরু উদ্ধার করল কদমতলা থানা ও ধর্মনগর থানার পুলিশ৷ গত ১৯ ফেব্রুয়ারী অসম ত্রিপুরা সীমান্তের অসমের কাঁঠালতলী অঞ্চলের বালির বন্ধ এলাকা থেকে ছয়টি গরু চুরি হয়৷ তারপর সেই মর্মে গরুগলির মালিকরা স্থানীয় কাঁঠালতলী ওয়াচ পোস্টে একটি চুরির মামলা করলে স্থানীয় অসম পুলিশ ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা ও চুড়াইবাড়ি থানাকে অবগত করে কুড়ি ফেব্রুয়ারী৷ অবশেষে গতকাল ভারত বাংলা সীমান্ত কদমতার ইছাই ইয়াকুব নগর থেকে দুটি গরু এবং ইছাইর পার থেকে চারটি গরু উদ্ধার করে কদমতলা ও ধর্মনগর থানার পুলিশ৷ এরপর কদমতলা থানার পুলিশ তদন্ত চালিয়ে টিআর-০২-এফ-১৫৬ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি এবং চালককে আটক করে৷ ধৃত চালক কদমতলা অঞ্চলের ইছাই কাশিমপুরের বাসিন্দা৷ তার নাম বনমালি নাথ (২২)৷ পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় আসামের কাঁঠালতলী থেকে চুরি করা ছয়টি গরুকে চুড়াইবাড়ি থেকে গাড়ি তিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত ইয়াকুব নগরে নিয়ে গিয়েছিল৷ পুলিশ এই সংক্রান্ত আইনী প্রক্রিয়া শুরু করেছে৷ অপরদিকে ধৃত বুলেরো চালক এবং বুলেরোটিকে আসামের কাঁঠালতলী ওয়াচ পোস্টের পুলিশের কাছে হস্তান্তর করেছে৷ এদিকে কাঁঠালতলী থানার পুলিশ চালক বনমালি নাথ এ গাড়িটিকে করিমগঞ্জ আদালতে প্রেরণ করেছে৷ কাঁঠালতলী থানার পুলিশ জানায় ধৃত চালক স্বীকার করেছে বহুদিন ধরে কাঁঠালতলী এলাকা এবং ত্রিপুরার ইয়াকুব নগরে একটি চোরের দল অসম ও ত্রিপুরা সীমান্তে অসংখ্য গরু চুরি  করেছে৷ চোরের সর্দার তথা বুলেরো গাড়ির মালিক ইয়াকুব নগরের সাবু মিয়া৷ পুলিশ তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top