News Flash

  • Home
  • Uncategorized
  • জিও ট্যাগিং নিয়ে চিন্তিত সিপিএম, বিঁধল কেন্দ্রকে
Image

জিও ট্যাগিং নিয়ে চিন্তিত সিপিএম, বিঁধল কেন্দ্রকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ কড়াকড়ি শুরু হতেই গভীর চিন্তায় শাসক দল৷ তাই রেগায় স্বচ্ছতার নামে জিও

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

ট্যাগিংয়ের কারণে বহু মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক বিজন ধর৷ বুধবার সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, সততা রক্ষার বিরুদ্ধে নয় সিপিএম৷ যদি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকছে কিনা তা যাচাই করার প্রয়োজনীয়তা হয় তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্যে নিজেদের লোক বসিয়ে রাখুক৷ প্রয়োজনে অফিস খুলে তদারকি করুক৷ কারণ, জিও ট্যাগিংয়ের ফলে এখন রেগা শ্রমিকদের মজুরি পেতে হয়রানির মুখে পড়তে হচ্ছে৷
কেন্দ্রীয় সরকার রেগা সহ বেশ কয়েকটি প্রকল্পে জিও ট্যাগিং বাধ্যতামূলক করেছে৷ এখন শুধু কাজের হিসেব দিলেই যথেষ্ট নয়৷ তার সাথে জিও ট্যাগিংও করতে হচ্ছে৷ রেগার কাজের ক্ষেত্রে এমন বহু অভিযোগ রয়েছে যেখানে একই কাজ একাধিকবার দেখানো হয়েছে৷ এই দুর্নীতি আটকানোর উদ্দেশ্যেই জিওট্যাগিং শুরু করা হয়েছে বলে গ্রামোন্নয়নমন্ত্রকে জনৈক আধিকারিক জানিয়েছেন৷ রাজ্যের পাশাপাশি গোটা দেশেই এখন রেগার কাজে জিও ট্যাগিং বাধ্যতামূলক৷
এরাজ্যেও রেগার কাজ নিয়ে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে৷ একাধিকবার রেগায় সেরা পুরস্কার মিললেও বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধরের বক্তব্য গত দুই বছর ধরে রেগা প্রকল্পে কোন পুরস্কার পায়নি ত্রিপুরা৷ এই রেগা প্রকল্পের কাজ নিয়ে সস্তা রাজনীতিরও বহু অভিযোগ রয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে রেগা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে জিওট্যাগিং শুরু হওয়ায় চিন্তিত দেখা গেছে সিপিএম রাজ্য সম্পাদককে৷ তবে, এই চিন্তার পেছনে তাঁর যুক্তি স্বচ্ছতার নামে প্রকল্প রূপায়িত করতে এখন বহু কাঠর পোড়াতে হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার নতুন নতুন শর্ত আরোপ করছে৷ তাতে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তাঁর বক্তব্য, ব্যাঙ্কের মাধ্যমে মজুরি সহ অন্যান্য প্রকল্পের অর্থ পাঠানোর বিষয়ে কোন আপত্তি নেই৷ কিন্তু এখন জিও ট্যাগিং রেগা সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে৷ তাঁর দাবি, সততা রক্ষার বিরুদ্ধে নই আমরা৷ রাজ্যের উপর বিশ্বাস না থাকলে কেন্দ্র নিজেদের আধিকারিক এখানে বসিয়ে রাখা উচিত৷ শুধু তাই নয়, অফিস খুলে প্রতিদিন নজরদারি রাখা হোক৷ কিন্তু, রেগার মজুরি সহ বিভিন্ন প্রকল্পে টাকা পেতে যে হয়রানি হচ্ছে তা কাম্য নয়৷ তাঁর দাবি, রেগা সহ বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার পদ্ধতি সহজ করা হোক৷
এদিন বিজনবাবু রাজ্যের একাংশ বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক আসনে বসিয়ে বঁিঁধেছেন৷ তিনি দৃঢ়তার সাথে জানান, রাজ্যের শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে বিজেপির অদৃশ্য মদতেই পাহারে গঠিত হয়েছে চারদলীয় ফোরাম৷ তাঁর মতে, সিপিএমের সাথে রাজনৈতিক লড়াইয়ে হেরে গেলে বিজেপি রাজ্যের সম্প্রীতি বিনষ্ট করতে উদ্ধত আইপিএফটিকে মদত জুগাচ্ছে৷ তাঁর অভিযোগ, শান্তি মিছিল বয়কট করেছে বিজেপি, আইপিএফটি এবং তৃণমূল কংগ্রেস৷ এই তিন রাজনৈতিক দলকে কটাক্ষ করে বিজনবাবু বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হতেই পারে৷ কিন্তু রাজনৈতিক লড়াইয়ে ব্যর্থ হয়ে উন্নয়নকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা চলছে৷ কেউ আইন অমান্য আন্দোলন করছে, আবার কেউ পাহাড় বন্ধের ডাক দিচ্ছে৷ তাঁর দাবি, রাজ্যের মানুষ এই সমস্ত বিষয় উপলব্ধি করতে পারছেন৷ তাই তিনি রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানান, আন্দোলন হোক তাতে আপত্তি নেই৷ কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে৷
এদিন তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপি ফ্যাসিস্ট সুলভ মনোভাব নিয়ে তারা তাদের কতগুলি সংগঠন তৈরি করেছে এবং এরাজ্যেও ঐ সংগঠনগুলি প্রসার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে৷ বিজনবাবুর দাবি, বিজেপি সহ কয়েকটি রাজনৈতিক দল বামফ্রন্ট সরকারের উন্নয়নের যে ধারা বিরুদ্ধে অপপ্রচার করে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করছে৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনাতেও মুখর হন৷ তাঁর অভিযোগ, উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক বিভাজনমূলক কাজকর্মের মাধ্যমে রাজ্যে শান্তি বিনষ্টের যে প্রচেষ্টা চলছে তা কেন্দ্রের পরিকল্পনাতেই হচ্ছে৷ পাশাপাশি তিনি কেন্দ্রের সমালোচনায় আরো বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করেনি মোদি সরকার৷ উপরন্তু এবছর বাজেটে এসসি, এসটি সাব প্ল্যান বাতিল করে দিয়েছে৷ যার কারণে এসসি, এসটি খাতে যে অর্থ বরাদ্দ হওয়ার কথা তার অনেকটাই কম বরাদ্দ হয়েছে৷ এসমস্ত কিছুর বিরুদ্ধে পাঁচ দফা দাবি নিয়ে ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে মার্চ মাস পর্যন্ত রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় ছোটবড় জমায়েত সংগঠিত করা হবে বলে সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top