News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের মাহোবাতে সপা-বসপা সংঘর্ষ, গুলিবিদ্ধ সপা প্রার্থীর ছেলে
Image

উত্তর প্রদেশের মাহোবাতে সপা-বসপা সংঘর্ষ, গুলিবিদ্ধ সপা প্রার্থীর ছেলে

মাহোবা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে চতুর্থ দফার ভোটের দিন গুলিবিদ্ধ হলেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রার্থী সিদ্ধগোপাল সাহুর ছেলে| সঙ্কটজনক অবস্থায় সপা প্রার্থীর ছেলেকে কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় অভিযোগের তির বহুজন সমাজ পার্টি-র প্রার্থী আরিদারমান সিং-এর ছেলের দিকে| উত্তর প্রদেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ দফার নির্বাচন| এই দফায় ভাগ্য নির্ধারণ হবে মোট ৬৮০ জন প্রার্থীর| কড়া নিরাপত্তার মধ্যেই এদিন সকালে উত্তর প্রদেশের মাহোবাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টি (বসপা)-র কর্মী-সমর্থকরা| গুলি করে হত্যার চেষ্টা করা হয় সপা প্রার্থীর ছেলেকে| সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন সপা কর্মী| পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি|

সংঘর্ষের পরই নিরাপত্তা জোরদার করা হয়েঠে মাহোবাতে| একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা| মাহোবার প্রতিটি এলাকায় চালানো হয়েছে কড়া নজরদারি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top