News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের ঘরে আগুন ধরিয়ে মারা গেলেন মদ্যপ ব্যক্তি
Image

নিজের ঘরে আগুন ধরিয়ে মারা গেলেন মদ্যপ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ ফেব্রুয়ারী৷৷ নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়ে মারা গেল মদ্যপ ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে

পুড়ে যাওয়া ঘরের একাংশ৷ ছবি নিজস্ব৷

সেকেরকোটের নেতাজী সুভাষ কলোনীতে সোমবার রাতে৷ মৃত ব্যক্তির নাম অর্জুন দাস৷ বয়স চল্লিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, অর্জুন দাস প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে ফিরে৷ সোমবার রাতেও আকন্ঠ মদ্যপান করে বাড়িতে যায়৷ মদের নেশা বুঁদ হয়ে নিজেই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়ে৷ তখন ঘরেই ছিল স্ত্রী ও পুত্র৷ তারা দৌড়ে বেড়িয়ে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন৷ স্ত্রী দিপালী দাস প্রতিবেশীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে করতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন বিস্ফোরিত হয় একটি গ্যাস সিলিন্ডার৷ তাতে আগুন দ্রুত ছড়িয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশালগড় ফায়ার স্টেশনে৷ ফায়ার সার্ভিসের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘর পুড়ে যায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশালগড় থানার পুলিশ৷ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে চলে যায়৷ এদিকে, রাতে অর্জুন দাসের আর কোন সন্ধান পাওয়া যায়নি৷ বিভিন্ন স্থানে খোঁজ খবর করা হয়েছে৷ পরিবারের লোকজনের ধারণা ছিল আগুন লাগানোর পর হয়তো পালিয়ে আত্মগোপন করেছে গৃহস্বামী অর্জুন দাস৷ এদিকে, মঙ্গলবার সকালে আমতলী থানার পুলিশ ফের ঐ বাড়িতে যায়৷ পুড়ে যাওয়া সামগ্রী ছাঁই ভষ্ম ঘাটাঘাটি করার সময় দেখা যায় একটি পুরে যাওয়া দেহ পড়ে রয়েছে৷ তাতেই আন্দাজ করা হয় যে পুড়ে যাওয়া মৃতদেহটি গৃহস্বামী অর্জুন দাসেরই৷ মৃতদেহ সনাক্ত হওয়ার পর স্ত্রী দিপালী দাস কান্নায় ভেঙ্গে পড়েন৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top