News Flash

  • Home
  • Uncategorized
  • সেটটপ বক্স বিক্রয়ে রসিদ ও ওয়ারেন্টি কার্ড দেওয়া বাধ্যতামূলক ঃ জেলাশাসক
Image

সেটটপ বক্স বিক্রয়ে রসিদ ও ওয়ারেন্টি কার্ড দেওয়া বাধ্যতামূলক ঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ ৩১ মার্চের পর সেটটপ বক্স ছাড়া দেখা যাবে না ক্যাবল টিভি সম্প্রচার৷ অথচ রাজ্যে চাহিদা অনুযায়ী সেটটপ বক্সের যোগানে ঘাটতি রয়েছে৷ এরই পাশাপাশি ক্যাবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে সেটটপ বক্স বিক্রি করে অধিক মূল্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ ট্রাইয়ের নির্দেশিকা উলঙ্ঘন করে রাজ্যে বিক্রি হচ্ছে সেটটপ বক্স৷ অথচ প্রশাসন এবিষয়ে নির্বিকার৷ পশ্চিম জেলা জেলাশাসক ডা মিলিন্দ রামটেকে সেটটপ বক্সের বিক্রয় মূল্যের বিষয়ে বলেন, গ্রাহকদের কাছ থেকে অধিক মূল্য নেওয়া হচ্ছে তেমন অভিযোগ পাওয়া গেলেই ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ কোন অভিযোগ না মিললে সে বিষয়ে প্রশাসনের কিছুই করার নেই৷

জেলাশাসক এদিন জানান, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে সেটটপ বক্স ক্রয় করার ক্ষেত্রে ক্যাবল অপারেটরদের কাছ থেকে বিক্রির রসিদ এবং ওয়ারেন্টি কার্ড নেওয়ার জন্য৷ রসিদ না দিলে সেই ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে মহাকুমা শাসক, জেলাশাসক কিংবা কমিশনার টেক্সাসের কাছে লিখিত অভিযোগ জানানো যাবে৷ এই অভিযোগের ভিত্তিতে ঐ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ এবিষয়ে কমিশনার অফ টেক্সাস দেবপ্রিয় বর্ধন জানান, ট্রাই সেটটপ বক্স ক্রয় করার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে৷ চারটি প্যাকেজের অন্তর্গত সেটটপ বক্স ক্রয় করা যাবে৷ এরই পাশাপাশি মাসিক ক্যাবল টিভি পরিষেবা শুল্কও নির্দিষ্ট করে দিয়েছে ট্রাই৷ ক্যাবল সম্প্রসারণের ক্ষেত্রে এমএসও ও ক্যাবল অপারেটরদের সেই নির্দেশিকা মেনে চলতেই হবে৷ নির্দেশিকা মানা হচ্ছে না এমন অভিযোগ মিললেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

ট্রাইয়ের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সর্বোচ্চ ৮০০ টাকা জমা রেখে নেওয়া যাবে সেটটপ বক্স৷ তিন বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে৷ তিন বছর অতিক্রান্ত হলে গ্রাহক সেটটপ বক্স ফেরত দিয়ে ৮০০ টাকা জমা অর্থ ফিরিয়ে নিতে পারেন৷ সেটটপ বক্স ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে মাসিক সর্বোচ্চ ভাড়া দিতে হবে৷ এরই পাশাপাশি ক্যাবল টিভি পরিষেবা দেখার জন্য নির্দিষ্ট প্যাকেজও বেঁধে দিয়েছে ট্রাই৷ চ্যানেলভিত্তিক শুল্ক দিয়ে ক্যাবল টিভি উপভোগ করতে পারবেন গ্রাহকরা৷ কিন্তু রাজ্যে এর কোনটাই মানা হচ্ছে না বলে অভিযোগ৷ ফলে, সেটটপ বক্স নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে৷ কিন্তু তা সত্ত্বেও একাংশ গ্রাহক অনেকটা বাধ্য হয়েই ক্যাবল অপারেটরদের বেঁধে দেওয়া মূল্যে সেটটপ বক্স কিনে নিচ্ছেন৷ এমনকি পরিষেবার জন্য মাসিক ২৫০ টাকা দিচ্ছেন৷ দাবি উঠেছে, এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসন স্বউদ্যোগে পদক্ষেপ গ্রহণ করুক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top