News Flash

  • Home
  • Uncategorized
  • মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচু্যত কালিন্দি এক্সপ্রেস, বিপর্যস্ত রেল পরিষেবা
Image

মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচু্যত কালিন্দি এক্সপ্রেস, বিপর্যস্ত রেল পরিষেবা

ফিরোজাবাদ, ২০ ফেব্রুয়ারি (হি.স.): পুনরায় লাইনচু্যত হল ভারতীয় রেল| সোমবার ভোররাতে ফিরোজাবাদের টুন্ডলা জংশনের কাছে মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচু্যত হয়ে গেল কানপুর-ভিওয়ানি কালিন্দি এক্সপ্রেসের ৬টি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| রেলের তরফে জানানো হয়েছে, ভোররাত পৌনে দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে| কানপুর থেকে ট্রেনটি আসছিল, টুন্ডলা জংশনের কাছে মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচু্যত হয়ে কালিন্দি এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি কামরা| খবর পেয়ে সোমবার ভোররাতে ঘটনাস্থলে পেঁৗছে যান রেলের পদস্থ আধিকারিকরা| দীর্ঘ সময় পর ট্রেনটিকে লাইন থেকে সরানো হয়েছে|
রেল দুর্ঘটনার কারণে হাওড়া-দিল্লি শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| এই লাইনের ডাউন ট্রেন গাজিয়াবাদ এবং আপ ট্রেন আগ্রা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে| ফলে ট্রেনগুলি গন্তব্যে পেঁৗছেছে অনেক দেরিতে| সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top