News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে ধর্ষণের শিকার মণিপুরি যুবতী, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

রাজধানীতে ধর্ষণের শিকার মণিপুরি যুবতী, তদন্ত শুরু করেছে পুলিশ

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানীতে ফের ঘটে গেল নক্ক্যারজনক ঘটনা| এবার ধর্ষণের শিকার হলেন ২৪ বছর বয়সি এক মণিপুরি যুবতী| রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির হাউজ খাস ভিলেজের কাছে| এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ| অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে|
পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে পার্টি থেকে ফিরছিলেন ওই মণিপুরি যুবতী| সঙ্গে ছিল তাঁর তুতো ভাই-বোন ও বন্ধুবান্ধব| তখনই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে গাড়িতে করে বাড়িতে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়| তখনই গাড়ির চালককে যুবতী বলেন, কিছুটা দূরে ডিয়ার পার্কের কাছে তাঁর গাড়ি পার্ক করা আছে| অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার নাম করে ওই চালক এরপর যুবতীকে পার্ক সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে যায়| এরপরই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি| কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন ওই যুবতী| এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি| পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করা হবে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top