News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমতলায় অতিরিক্ত যাত্রী বোঝাই অটো, দূর্ঘটনায় পাঁচ শিশুসহ গুরুতর জখম নয়জন
Image

প্রেমতলায় অতিরিক্ত যাত্রী বোঝাই অটো, দূর্ঘটনায় পাঁচ শিশুসহ গুরুতর জখম নয়জন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ ফেব্রুয়ারি৷৷ পুনরায় চুড়াইবাড়ি এলাকায় এক ভংয়কর পথ দুর্ঘটনায়৷  এই দুর্ঘটনাটি ঘটে

প্রেমতলায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অটো৷ ছবি নিজস্ব৷

চুড়াইবাড়ি কদমতলা সড়কের উপর প্রেমতলা সংলগ্ণ এলাকায়৷ আজ দুপুর প্রায় দেড়টা নাগাদ  টিআর০২-এ-২১৫১ নম্বরের একটি  প্যাসেঞ্জার অটো কদমতলা থেকে চুড়াইবাড়ি যাওয়ার পথে প্রেমতলা এলাকায় যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিয়াগো অটোতে  সজোরে ধাক্কা মেরে চুড়াইবাড়ি কদমতলা সড়কের ওপর দুর্ঘটনাগ্রস্ত হয়৷ দুর্ঘটনার পর অটো চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ প্রত্যক্ষদর্শীরাও আশপাশের জনগণ ছুটে এসে অটোটির নিচ থেকে সকল যাত্রীকে বের করে দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা আহত সকলকে কদমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷  এদিকে জানা যায় ঐ তিন চাকার যাত্রীবাহী অটোটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন৷  তার মধ্যে পাঁচজন শিশু এবং চারজন প্রাপ্ত বয়স্ক৷ সকলে অল্পবিস্তর আঘাতপ্রাপ্ত হলেও গুরুতরভাবে জখম অজিত মালাকার (৩৫) এবং সালমা বেগম (২৬)৷ জনা গিয়েছে সালমা বেগমের বাড়ি কদমতলার ফুলবাড়ি এলাকায় এবং অজিত  মালাকারের বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরের পেচারডর এলাকায়৷ গুরুতরভাবে আহত অজিত ও সালমাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেছে চিকিৎসক৷ অপরদিকে চুড়াইবাড়ি থানা দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে থানায় নিয়ে গেছে এবং  অটো চালককে খোঁজে বের করার জন্য তদন্ত আরম্ভ করেছে৷ চুড়াইবাড়ি এলাকায় এমন ভয়াবহ পথ দুর্ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top